দিবস: আজ ২৫ মার্চ-কাল রাত্রি।

সবাইকে শুভেচ্ছা,

আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন। চৈত্র মাস চলছে। চৈত্রের অগ্নিঝরা তাপমাত্রা নেই। কেমন একটি কুলকুল আবহাওয়া। এযেন অচেনা চৈত্র। গত বেশ কয়েকদিন ধরে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। আজও সন্ধ্যার পর বৃষ্টি হয়েছে। ভালোই বৃষ্টি। ঢাকার বিভিন্ন রাস্তায় বৃষ্টির পানি জমে গিয়েছে। অবশ্য ঢাকার রাস্তার ড্রেজিং ব্যবস্থার সমস্যার কারণে এবং পলিথিন ও আবর্জনায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে এই জলাবদ্ধতা। এই জলাবদ্ধতায় নাগরিক হিসেবে দায় আমাদেরও আছে। কারণ যেখানে সেখানে আমরা এখনো ময়লা আবর্জনা ফেলি। আমাদের উচিত ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার প্রাকটিস করা। বন্ধুরা, আমার বাংলা ব্লগে আজ একটি দিবস নিয়ে আলোচনা শেয়ার করবো। শিরোনাম, আজ ভয়াল ২৫ মার্চ-কাল রাত্রি।

20260324_120012.jpg

আপনারা জানেন মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস। আগামীকাল মহান স্বাধীনতা দিবস। মহান স্বাধীনতা দিবসের ঠিক আগের রাতে এক নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি বর্বর সেনাবাহিনী ও তাদের এদেশীয় সহযোগী কিছু কুলাঙ্গার। এই কুলাঙ্গারেরা রাজাকার, আলবদর ও আল সামস বাহিনী নামে পরিচিত। বিশ্বে অতর্কিত ও নিরস্ত্র মানুষের উপর যে কয়েকটি নারকীয় হত্যাকান্ড সংঘটিত হয়েছে, তার মধ্যে অন্যতম ও জঘণ্যতম হত্যাকান্ড বাংলাদেশে ঘটিয়েছে পাকিস্তানি বর্বর সেনাবাহিনী। যা প্রতিবছর বাংলাদেশের মানুষ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে আসছে ভয়াল ২৫ মার্চ- কাল রাত্রি ও জাতীয় গণহত্যা দিবস হিসেবে। আজকের এই দিনে হাজারো শহীদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন আমরা স্মরণ করে যাব এই অকুতোভয় বীব শহীদদের।

দীর্ঘ ইতিহাসে না গিয়ে শুধু এতটুকু বলা যায়, পাকিস্তানি জিঞ্জির ছিন্ন করে, বাংলার মানুষ যে মুক্তির স্বপ্ন দেখছিল, বাঙ্গালিদের যখন কোন ভাবেই বশে আনা যাচ্ছিল না, তখন বাংলার অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর কে ২৫ মার্চের রাতে পাকিস্তানি বাহিনী বন্ধী করে এবং গভীর রাতে ঢাকাসহ সারাদেশে কাপুরুষোচিত হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে। সবচেয়ে নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত হয়েচিল ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইনসহ বাংলাদেশে বিভিন্ন জায়গায়। এই হত্যাকাণ্ড বাঙ্গালীদের দমিয়ে রাখতে পারেনি, বরং এই শোক শক্তিতে পরিনত করে বাংলাদেশের স্বাধীনতার সূর্য্য ছিনিয়ে এনেছে। শোকাবহ ২৫ মার্চের কাল রাত্রি, সরকারি -বেসরকারি ভাবে, শহীদদের শ্রদ্ধা ও স্বরণ করছে নানা আয়োজনের মধ্যদিয়ে। শহীদদের রক্ত ঋণ আমরা ব্যর্থ হতে দিবনা।

আজ ২৫ মার্চ- কাল রাত্রি। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

ঢাকা-বাংলাদেশ।
২৫ মার্চ, ২০২৬।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.070
BTC 72744.61
ETH 2232.66
USDT 1.00
SBD 0.49