আবহাওয়া : ফাগুনের বৃষ্টি - স্বস্তির বৃষ্টি।

সবাইকে শুভেচ্ছা,

আমার বাংলা ব্লগের বন্ধুরা, আশাকরি সবাই ভালো আছেন। ফাল্গুন মাস প্রায় শেষের দিকে। আজ সারাদিন ভ্যাপসা গরম ছিল। রোজা থেকে যারা কাজে বাইরে বের হয়েছে৷ তাদের জন্য কিছুটা অস্বস্তির ছিল। অস্বস্তি কাটিয়ে দিয়েছে ইফতারের পর বৃষ্টি। বেশ সময় ধরে বৃষ্টি হয়েছে। এ সিজনের ২য় বৃষ্টি। শুধু কি বৃষ্টি? বৃষ্টির সাথে শিলাও ছিল। যাকে বলে শিলা বৃষ্টি। যদিও শিলাবৃষ্টি কিছুক্ষণ পরে বন্ধ হয়ে শুধু বৃষ্টি। ভ্যাপসা গরমের মাঝে যা ছিল পরম স্বস্তির।

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। ফাগুনের বৃষ্টি কৃষি কাজের জন্য আশীর্বাদ। এখন চলছে বোরা মৌসুমের সময়। বোরা ধান উৎপাদন সেচের পানির উপর নির্ভরশীল।এছাড়া আম,লিচু,কাঁঠাল ও বিভিন্ন রবিশস্যের সময় এখন। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় পুরোপুরি সেচের উপর নির্ভরশীল। তাই এই সময়ের বৃষ্টি কৃষক ও কৃষিকাজের জন্য আশীর্বাদ। কৃষকের সেচ খরচ শুধু কমিয়ে দেয়না এই সময়ের বৃষ্টি, জমির উর্বরতা বাড়িয়ে ফলন বৃদ্ধি করে। এছাড়া প্রকৃতির রুক্ষতা কমিয়ে সতেজতার সৃষ্টি করে। বিভিন্ন ক্ষেত ও গাছগাছালির পোকামাকড় ও রোগবালাই দূর করে। সবচেয়ে বড় বিষয়, এই সময়েত বৃষ্টি মাটির আর্দ্রতা বাড়াতে এবং বায়ুদূষণ কমাতে সহায়তা করে।

20260308_154208.jpg

রমজান মাস চলছে। সামনে ঈদ। ঈদের কেনাকাটায় ব্যস্ত মানুষ। আজকের বৃষ্টি জনজীবনে স্বস্তি নিয়ে আসলেও ইফতারের পর কেনাকাটায় বের হওয়া মানুষজন পড়েছিল বিড়ম্বনায়। এছাড়া ঈদ সামনে রেখে খোলা আকাশের নীচে, ফুটপাতে রকমারি পণ্যের সমাহার নিয়ে বসা ক্ষুদ্র ব্যবসারা পড়েছে বিড়ম্বনায়। বৃষ্টি মোকাবিলায় অনেক ব্যবসায়ীর প্রস্তুতি না থাকায় তারা ক্ষতির সন্মুখিন হয়েছেন। আরো ক্ষতি হয়েছে অমর একুশের বইমেলায়। আপনারা জানেন, জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কারণে এবার বইমেলা দেরিতে শুরু হয়েছে। হঠাৎ বৃষ্টিতে অমর একুশে বইমেলার অনেক গুলো ষ্টল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকৃতির দেওয়া বৃষ্টি যেমন আশীর্বাদ, আবার কারো কারো জন্য ক্ষতিকর। সামান্য কিছু মানুষের ক্ষতি হলেও লাভ হয়েছে বেশি। আবহাওয়া অধিদপ্তরের সূত্র মতে, বর্ষার আগে এধরণের বৃষ্টি আরো হতে পারে। তাদের হিসেব মতে, ঢাকায় আজ ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে।সবাই সুস্থ থাকুন-নিরাপদে থাকুন। শুভ রাত্রি।

ঢাকা-বাংলাদেশ।
১৩ মার্চ, ২০২৬।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.060
BTC 70322.63
ETH 2148.39
USDT 1.00
SBD 0.51