রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি| |10% Beneficiary To @shy-fox | |

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর দেখতে একটি ফুল তৈরি করেছি। রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করলে দেখতে খুবই সুন্দর দেখায়। তাছাড়া এ ধরনের ক্রাফটিং এর মাধ্যমে নিজের সৃজনশীল প্রতিভা টাকে একটু হলেও প্রকাশ করা যায়। আশা করি, রঙিন কাগজ দিয়ে তৈরিকৃত এই ফুলটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

20231006_214619-COLLAGE.jpg

উপকরণ সমূহ:

১. রঙিন কাগজ
২. সিজার
৩. আঠা
৪. পেন্সিল।

ধাপ-০১

IMG_20231025_122635.jpg

প্রথমে মাপ মতো একটি কাগজ কেটে নিয়েছি।

ধাপ-০২

IMG_20231005_193332.jpg

এরপর কাগজটি মাঝখান থেকে ত্রিভুজের মতো করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-০৩

IMG_20231005_193352.jpg

এরপর একইভাবে কাগজটিকে মোট তিন ভাঁজ করে নিয়েছি।

ধাপ-০৪

IMG_20231005_193540.jpg

এরপর কাগজটিতে আরো এক ভাঁজ দিয়ে একটি সরু করে ফুলের পাপড়ি এঁকে নিয়েছি।

ধাপ-০৫

IMG_20231005_193718.jpg

এরপর পেন্সিলের দাগ বরাবর কাগজটি কেটে নিয়েছি।

ধাপ-০৬

IMG_20231005_193744.jpg

এরপর কেটে নেয়া কাগজটি খুলে নিতেই এমন একটি ফুল তৈরি হয়ে গেছে।

ধাপ-০৭

IMG_20231005_193819.jpg

এভাবে বেশ অনেকগুলো ফুল তৈরি করে নিয়েছি।

ধাপ-০৮

IMG_20231005_193958.jpg

IMG_20231005_194104.jpg

এরপর আঠা দিয়ে একটির উপর আরেকটি ফুল এভাবে সাজিয়ে বসিয়ে একটি বড় ফুল তৈরি করে নিয়েছি।

ধাপ-০৯

IMG_20231005_194430.jpg

এরপর ফুলের ভেতরের রেণু বানানোর জন্য একটি হলুদ রঙের কাগজ এভাবে কেটে নিয়েছি।

ধাপ-১০

IMG_20231005_194540.jpg

এরপর হলুদ ও কালো রঙের কাগজ ছবিতে দেখানো উপায়ে কেটে নিয়েছি।

ধাপ-১১

IMG_20231005_194743.jpg

IMG_20231005_194855.jpg

এরপর কাগজ দুটিকে এভাবে মুড়িয়ে ফুলের রেণু তৈরি করে নিয়েছি।

ধাপ-১২

IMG_20231005_194953.jpg

এরপর ফুলের মাঝখানে ফুলের রেণু আঠা দিয়ে বসিয়ে দিয়েছি।

ধাপ-১৩

IMG_20231005_195816.jpg

এরপর ফুলের পাতা বানানোর জন্য একটি সবুজ রংয়ের কাগজ কেটে নিয়েছি।

ধাপ-১৪

IMG_20231005_200001.jpg

এরপর কাগজটি এভাবে পাতার মতো করে কেটে নিয়েছি।

ধাপ-১৫

IMG_20231005_200034.jpg

এভাবে অনেকগুলো পাতা তৈরি করে নিয়েছি।

ফলাফল

IMG_20231005_200730.jpg

এরপর পাতাগুলোকে খুব সুন্দর ভাবে ফুলের সাথে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। এভাবে আমি খুবই সুন্দর দেখতে রঙিন কাগজ দিয়ে একটি ফুল তৈরি করে নিয়েছি।

IMG_20231005_200448.jpg

IMG_20231005_200644.jpg

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

IMG_20230325_232520.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড

ধন্যবাদ সবাইকে।


Sort:  
 2 years ago 

বাহ আপনি তো দারুণ রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। রঙিন কাগজের প্রতি জিনিস আমাকে বেশ ভালো লাগে।আপনার তৈরি করা রঙিন কাগজের ফুলটি দেখে মুগ্ধ হলাম। আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে ফুলটি তৈরি করা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তো দেখছি দারুন কিছু ফুল বানিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফুল কিন্তু অসাধারন হয়েছে। আবার আপনি কিন্তু রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করার প্রতিটি ধাপ আমাদের মাঝে দারুন ভাবে উপস্থাপনও করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি দেখে অনেক ভালো লাগলো। ভাইয়া আপনি সব সময়ই রঙিন কাগজ দিয়ে চমৎকার চমৎকার জিনিস তৈরি করে থাকেন। আপনার এধরনের পোস্ট গুলো ভীষণ ভালো লাগে।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি ফুল ও কিছু পাতা তৈরি করেছেন। এই ধরনের ফুলগুলো দেয়ালের সঙ্গে টাঙিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ফুল তৈরি করেছেন। আপনার ফুল তৈরি ধাপগুলো সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি আজকে দারুন একটি ফুল তৈরি করেছেন খুবই ভালো লাগলো। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি ।যেটা অনেকদিন হলো করা হয় না আপনার তৈরি দেখে ভালো লাগলো।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে সুন্দর ফুল তৈরি করেছেন। দেখতে দারুন লাগছে।কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। তৈরি করার ধাপগুলো গুছিয়ে সুন্দরভাবে দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুল বানিয়েছেন। আপনার এই ফুল আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে বানানো যেকোনো জিনিস দেখতে অনেক সুন্দর লাগে। এই ফুল দেয়ালে টানিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগবে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ফুল আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন আপনি এই ফুল দেওয়ালে টাঙিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর দেখাবে। তাছাড়া আপনার কাছে এই ফুলটি দেখতে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আজ আপনি খুব সুন্দর করে চমৎকার ভাবে রঙ্গিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি খুবই দুর্দান্ত হয়েছে । বিশেষ করে ফুল গুলো দেখতে বেশ সুন্দর লাগছে। ফুল তৈরি করার প্রক্রিয়া ধাপে ধাপে উপস্থাপন করেছেন । এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

রঙিন কাগজের ফুলটি দেখতে চমৎকার হয়েছে।রঙিন কাগজ দিয়ে যা কিছু বানানো হয় দেখতে ভীষণ ভালো লাগে। আপনার উপস্থাপনা ও বেশ ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য।