You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩৭

in আমার বাংলা ব্লগ • 2 years ago

ধোঁয়াশার পর্দায় ঢাকা আমি
স্বপ্ন ভাঙার কষ্টে ভরা,
জীবনের পথে হারিয়েছি
আশার আলো, শান্তির ধারা।

অভিনয় মুখোশের আড়ালে
লুকানো যন্ত্রণার গল্প,
ভালোবাসার ছলনাতে
নিজেকে হারিয়ে ফেলি সবসময়।

তোমার আমার পথগুলো
মিলে যায় অজানা ক্ষণে,
তবুও খুঁজি একটু সুখ
ক্লান্ত হৃদয়ের গোপন কোণে।