You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩৯

in আমার বাংলা ব্লগ • 2 years ago

আলোর খোঁজে চলেছি দূর
পথ যেন নেই শেষ
নতুন ভোরের প্রত্যাশায়
আশার আলো আজও বেশ।

জীবনের পথে ক্লান্তি এসেছে
তবু থামিনি আমি অন্ধকারে
তোমার মমতায় জ্বালাবো আলো
চলবে কি তুমি আমার পাশে?

তুমি আসবে কি এগিয়ে ধীরে
তোমার আলো হাতে নিয়ে?
ভালোবাসার উষ্ণতায় গড়বে
আমার দিন, আলোর বীজ বুনে।

Sort:  
 2 years ago (edited)

চমৎকার লিখেছেন। পড়ে হলাম ধন্য
অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 2 years ago 

আপু আমার কবিতাটি আপনার ভাল লেগেছে দেখে অনেক ভাল লাগল। ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত আগামীতে আমাকে আরও সুন্দর করে লেখার অনুপ্রেরনা জাগাবে।