You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-০৮

in আমার বাংলা ব্লগ3 years ago

ভীষণ শূন্যতা নিয়ে যে হৃদয় ভাসে
সেই বেদনার সাগরে তুমি কেন এলে?
এখানে বারোমাস নোনাজলে
দুঃখের উৎসব হয় বিস্তীর্ণ আহ্লাদে,
পুবের হাওয়া হঠাৎ বিশ্বাসঘাতকতা করে,
এক শ্রাবণ তোমার জন্য কম পড়ে যাবে।

আমি দিতে চাই তোমায়
পুরো শ্রাবণের অবারিত সুখ,
কেন তুমি ধরা দিলে
আমার এই শূন্য হৃদয়।
আমি তোমাকে কি করে বোঝাবো
আমার এ হৃদয় ভেঙ্গে কতটা হয়েছে ক্ষত,
এই ক্ষত হৃদয় তুমি শুধু পাবে
যন্ত্রণা আর লাঞ্ছনা।
আমি সইতে পারবো না তোমার এই কষ্ট
তুমি ফিরে যাও ফিরে যাও
আমাকে আমার শূন্যতা নিয়ে
কাটাতে দাও এ জীবন।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.055
BTC 75211.61
ETH 2352.41
USDT 1.00
SBD 0.51