You are viewing a single comment's thread from:

RE: জিলাপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
জিলাপি আমারও ভীষণ পছন্দ। কিন্তু কখনও ঝাল খাবার বা সিঙ্গারা দিয়ে খাওয়া হয়নি।একদিন খেয়ে দেখবো।দু-তিন বছর আগে জিলাপি নিয়ে গল্পটা হাসির ছিল ভাই।অবশ্য আঙুল কাটার পরেও বন্ধুর কাছে ধরা পরে যাওয়ার কারনে।এটা ঠিক ভাইয়া জুম্মার নামাজের পর জিলাপি ছাড়া যেন কেমন লাগে। আগে আমরা জুম্মার নামাজ পড়ার শুরুতে লক্ষ্য করতাম কারো মিলাদ বা দোয়া আছে কিনা। না হলে আরেক মসজিদে নামাজের জন্য চলে যেতাম।তার একটাই কারন জিলাপি।আপনার থেকে এই জিলাপির ইতিহাস ও এই পোস্টের মাধ্যমে জানতে পারলাম।আমাদের বাজারে অনেকগুলো মিষ্টির দোকান আছে। তারা প্রায়ই বিকেল জিলাপি ভাজে।এই জিলাপি গরম গরম খাওয়ার জন্য এখনও যখন বাসায় আগে যাই।তাড়াতাড়ি বাজারে চলে যাই।কারন গরম জিলাপি খাওয়ার স্বাদই আলাদা। অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর করে জিলাপি নিয়ে আপনার মনের অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.042
BTC 67220.21
ETH 1938.40
USDT 1.00
SBD 0.38