You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৫০

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি শৈশবে শীতের দিনে গোসল করতে অনেক ভয় পেতাম। আমার বাড়ির পাশের এক আর্মি দাদা ছিল মাঝেমধ্যে আমাকে দিনের বেলায় জোর করে গোসল করাতো। শীতের দিনে একদিন রাতে এসে আমাকে বলছে যে আজকে কি গোসল করেছি কিনা ! তখন আমি বললাম যে, প্রচুর শীত পড়েছে আর তাই আজকে গোসল করি নাই। তখন আর্মি দাদা আমাকে বললো যে, তুই যদি এখনই গোসল করিস তাহলে তোকে ৫০ টাকা দেবো। সে ভাবছিলো প্রচন্ড শীতে ৫০ টাকার জন্য হয়তো আমি গোসল করব না। কিন্তু আমি রাতে গায়ে সরিষার তেল মেরে পুকুরে নেমে ঘুপ ঘুপ করে ডুব মেরে দিয়ে উঠে এসে নগোতে ৫০ টাকা নিয়ে নিলাম। আর পরের দিন স্কুলে গিয়ে সেই টাকা দিয়ে চার আনার বিস্কুট ২০০টা কিনে বন্ধুরা মিলে খেয়েছিলাম।

Sort:  
 3 years ago 

ভাই আপনিও দেখছি আমার মত ছিলেন শৈশবে। আমাকেও মাঝে মাঝে টাকা দিয়ে স্নান করাতে হতো, টাকা না দিলে স্নান করতাম না শীতকালে।

 3 years ago 

সেইম অবস্থা দাদা। আসেন দাদা বুকে আসেন। অনেক মজা হতো শৈশবের সময়ে।

 3 years ago 

সুন্দর ছিলো সেই দিনগুলি। ❤

 3 years ago 

হুম ভাই অনেক মজা করতাম শৈশবে। ❤️

Posted using SteemPro Mobile