DIY || আসুন নিজের হাতে চমকে দেয়ার মত একটি চিঠির খাম তৈরি করি || ১০% বেনিফিশিয়ারি @shy-fox ও ৫% @abb-school এর জন্যে
হ্যালো, আমার প্রিয়, আমার বাংলা ব্লগের ফাউন্ডার, সকল এডমিন, মডারেটর প্রসেসর ও আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী ভেরিফাইড, আনভেরিফাইড সকল ইউজার, সবাইকে আমার নমস্কার। সবাই কেমন আছেন, আশা করি ভাল আছেন। ভাল থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি।
বন্ধুরা আপনারা অবশ্যই জানেন, সেই আদিকাল থেকে মানুষ তার তার প্রিয়জনের কাছে মনের ভাব প্রকাশ করার জন্য চিঠি লিখতো। সেই চিঠি পাওয়ার আনন্দটাই আলাদা, যা এখন আমরা ইন্টারনেট ও মোবাইল প্রযুক্তির কারণে সম্পূর্ণ হারিয়ে ফেলেছি। একটা চিঠি লিখলে সেটা কাংকিত ব্যক্তির কাছে পৌছাতে সপ্তাহ, পনেরো দিন বা এক মাস ও লেগে যেতো। তারপরও সেই আনন্দটা আর ফিরে পাওয়ার নয়।
আজ আমি আপনাদের সামনে অনেক দিনের পুরানো ছোট বেলার কথা মনে করে দেয়ার জন্য একটি চিঠি এবং চিঠি দিয়ে খাম বানানোর কৌশল আপনাদের সামনে উপস্থাপন করব। যা আমি ছোট থাকতে খেলার ছলে ও আমার বন্ধুদের ইমপ্রেস করার জন্য এটি ব্যবহার করতাম। যদিও বর্তমানে চিঠির প্রচলন নাই। তারপর ও আশা করি এটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে ও পুরানো স্মৃতির কথা মনে পড়বে। এবং এটি সহজে তৈরি করা যায়।
১ম ধাপঃ
প্রয়োজনীয় উপকরণঃ চিঠি লেখার কাগজ, কলম ও স্কেল।👇
২য় ধাপঃ
প্রথমে আপনার মনের ইচ্ছা মত, মনের মাধুরী মিশিয়ে চিঠি লিখে নিবেন।👇
![]() | ![]() |
|---|---|
![]() | ![]() |
৩য় ধাপঃ
এবার চিঠিটা উল্টিয়ে নিন।👇
৪র্থ ধাপঃ
এবার কাগজের একটি কোনা ধরে এক পাশ নিচের ছবির মত করে ভাঁজ করুন এবং এভাবে অপর পাশে ও ভাঁজ করুন। ভাঁজ হয়ে গেলে কাগজটি খুলে সোজা করে রাখুন।👇
![]() | ![]() |
|---|
৫ম ধাপঃ
এবার উপরের দুই কোনা ধরে, দুই পাশে নিচে, ভিতরের দিকে চাপ দিয়ে, নিচের ছবির মত করে ভাঁজ করুন।👇
![]() | ![]() | ![]() |
|---|
৬ষ্ঠ ধাপঃ
এবার নিচের একটি কোনা ধরে উপরের দিকে মাঝ বরাবর ভাঁজ করুন। এভাবে অপর পাশ ও ভাঁজ করুন।👇
![]() | ![]() |
|---|
৭ম ধাপঃ
এবার একটি পাশকে মাঝ বরাবর ভাঁজ করে নিচের দিকে ভাঁজ করুন। এভাবে অন্য পাশ ও ভাঁজ করুন।👇
![]() | ![]() |
|---|
৮ম ধাপঃ
এখন ভাঁজ করা কাগজটির এক পাশকে নিচের ছবির মত আবার নিচ থেকে উপর দিকে ভাঁজ করুন। এভাবে অপরপাশে ও ভাঁজ করুন।👇
![]() | ![]() |
|---|
৯ম ধাপঃ
এখন ভাঁজ করা কাগজের উপর দিককার অতিরিক্ত অংশটি, নিচের দিকে সম্পূর্ণ ভাঁজ করুন।👇
![]() | ![]() |
|---|
১০ম ধাপঃ
এখন সম্পূর্ণ কাগজটিকে দুই হাতের সাহায্যে নিচের ছবির মত করে সম্পূর্ণ উল্টিয়ে ফেলুন।👇
![]() | ![]() | ![]() |
|---|---|---|
![]() | ![]() |
১১ম ধাপঃ
এখন উল্টানো কাগজটির এককোনা উপর থেকে নিচের দিকে ভাঁজ করুন। এভাবে অপর পাশ ও ভাঁজ করুন। 👇
![]() | ![]() |
|---|
১২ম ধাপঃ
এখন উপরের দিকের অতিরিক্ত অংশটি এমনভাবে ভাঁজ করুন যেন সম্পূর্ণ অংশটি সমান ভাঁজ করলে নিচের অংশের সমান হয়।👇

১৩তম ধাপঃ
এখন ডানপাশের অতিরিক্ত অংশটি ভিতর দিকে ভাঁজ করুন এবং এভাবে অপর পাশ ও ভাঁজ করুন।👇
![]() | ![]() |
|---|
১৪তম ধাপঃ
এবার উপরের দিকের একটি কোনা মাঝ বরাবর নিচের দিকে ভাঁজ করুন। এভাবে অপর পাশে ও ভাঁজ করুন।👇
![]() | ![]() |
|---|
১৫তম ধাপঃ
এবার উপরের সম্পূর্ণ অংশটি নিচের সমান্তরাল করে মাঝ বরাবর ভাঁজ করুন।👇

১৬তম ধাপঃ
এখন নিচের দিকে কোনা অংশটির নিচে ওপরের কোনাটি ঢুকিয়ে দিন।👇

১৭তম ধাপঃ
এখন তৈরি হয়ে গেল আমাদের চমৎকার ও কাঙ্খিত চিঠির খাম। 👇
শেষ ধাপঃ
এখন অপরপাশে আপনার কাঙ্খিত বন্ধুর ঠিকানা লিখে পাঠিয়ে দিন।👇
![]() | ![]() |
|---|
আমার পরিচয়ঃ
আমার নাম আশীষ বড়ুয়া। আমার ইউজার আইডি-@asishbarua . আমার বাড়ি চট্টগ্রাম জেলার, রাঙ্গুনিয়া থানায়। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। পাশাপাশি স্টিমিটে লেখা লেখি করছি।
![]() | ![]() |
|---|



































আপনার অ্যালবাম তৈরি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন এতে সবার বুঝতে সুবিধা হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনার মতামত শুনে খুব ভালো লাগলো। অনুপ্রেরণা পেলাম। চেষ্টা করবো প্রতিটি পোস্ট যেন সবার সহজ-সরলভাবে বোধগম্য হয়, এভাবে পোস্ট করার। আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ।
সত্যি ভাই আপনার অ্যালবাম তৈরির কৌশল দেখে কিছুটা আশ্চর্য হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর হবে অ্যালবাম তৈরির কৌশল দেখিয়েছেন। আমি এই প্রথম দেখলাম এর আগে আমি এরকম অ্যালবাম তৈরির কৌশল দেখলাম। এর আগেদেখিনি, আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া আপনার মতামতের জন্য। এটা ভাইয়া ছোট থাকতে আমি বানিয়েছিলাম। এরপর আর বানানো হয়নি। স্টিমিটে যোগদানের পর এখন আবার নতুন করে তৈরি করলাম। ধন্যবাদ।
ভাইয়া আমি আপনার অ্যালবামটি দেখতে পেরে চমকে গেলাম। এভাবে কাগজ দিয়ে কখনো অ্যালবাম তৈরি করিনি। আজ আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেরে অনেক ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত ধাপগুলো নিখুঁত ভাবে উপস্থাপন করেছেন আপনি।
ধন্যবাদ আমি চেষ্টা করেছে প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার। আপনাদের উৎসাহ পেলে আরও ভাল কিছু উপহার দেয়ার শক্তি পায়।
আসলেই আপনি আমাদেরকে চমক দিয়ে দিলেন। আপনি কি সুন্দর একটা এ্যালবাম বানিয়ে আমার বাংলা ব্লগে পাঠিয়ে দিলেন। অনেক সুন্দর হয়েছে আপনি ধাপে ধাপে বানানোর পদ্ধতি শিখিয়ে দিয়েছেন ভালোই লাগলো দেখে।
ধন্যবাদ, আপনার সুন্দর মতামতের জন্য। আপনাদের মতামতই আমার ব্লক করার সাহস শক্তি ও প্রেরনা। চেষ্টা করব ভবিষ্যতে আরো ভালো কিছু উপহার দেয়ার। আপনারা দোয়া করবেন। ধন্যবাদ।
আসলেই চমকে গেলাম দাদা। সুন্দর করেই এই এলবাম বানিয়েছেন। প্রিয় মানুষ কে দিলে খুশি হবে খুবই।
অনেক খুশি হলাম, আপনাদের ভাল লেগেছে জেনে। দোয়া করবেন ভবিষ্যতে আরো ভালো কিছু যেন উপহার দিতে পারি।
আপনি বানিয়েছেন চিঠির খাম কিন্তু টাইটেলে লিখেছেন অ্যালবাম। এটা সংশোধন করুন। জিনিসটা দেখতে ভালই হয়েছে। ধন্যবাদ আপনাকে।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার মতামতের জন্য। ভাইয়া আমি আপনার নির্দেশনা মোতাবেক পোস্টের টাইটেলটি সংশোধন করে দিয়েছি। আর অন্য কোন সমস্যা থাকলেও বলবেন ভাইয়া, আমি ঠিক করে দেবো।
ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে অ্যালবাম বানিয়েছেন। আপনার অ্যালবাম বানানোর পদ্ধতি খুব সুন্দর ছিল।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আমার কাছে আপনার এই অ্যালবাম খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
আপনাদের এত সুন্দর মতামতের জন্য আমি ভবিষ্যতে আরো কাজ করার সাহস পাচ্ছি। ধন্যবাদ আপনার এত সুন্দর ভালো মতামতের জন্য। আমার জন্য দোয়া করবেন।
অনেক মুগ্ধ হলাম ভাই আপনার এত সুন্দর একটি আকর্ষণীয় অ্যালবাম তৈরি দেখে। ভালো লাগলো আপনার অ্যালবাম তৈরি আমার কাছে। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন অ্যালবাম তৈরি করার পদ্ধতি। শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আমার এ্যালবাম আপনার কাছে ভাল লাগার জন্য। আমি চেষ্টা করেছি পুরাতন একটি স্মৃতি কে জাগিয়ে তোলার। এটাকে মূল্যায়ন করার জন্য ধন্যবাদ
খুব সুন্দর করে খেয়াল অ্যালবাম তৈরি করেছেন আপনি। যা আমার কাছে অনেক ইউনিক লেগেছে। সেইসাথে উপস্থাপনা অনেক ভাল ছিল আপনার। খুব সুন্দর করে সবকিছুর বর্ণনা তুলে ধরেছেন আমাদের মাঝে। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ এরকম একটি কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া, আপনার মতামত গুলো আমার সামনে এগিয়ে যাওয়ার পাথেয় হয়ে থাকবে। আমি চেষ্টা করবো আপনাদের মতামতের মূল্য অটুট রাখতে পারি।
আগের দিনের মতো যদিও এখন চিঠির চলাচল নেই তবুও আপনি খুব সুন্দর একটি চিঠির খাম তৈরি করেছেন। আর এটা যে পদ্ধতিতে তৈরি করেছেন সেটা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া। পুরাতন স্মৃতিকে সবার মাঝে ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছি। আপনাদের কাছে ভালো লেগেছে তাই আমার সার্থকতা। ধন্যবাদ আপনাকে।