You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৯১

in আমার বাংলা ব্লগ • 3 years ago

কি গরম পড়েছে ভাই
পাখা ছাড়া উপায় নাই,
যতক্ষণ থাকি পাখার নিচে
মনে হয় বসে আছি বীচে।

ঘেমে ঘুমে একাকার
কিভাবে হবে দিন পার,
তবুও যায় সময় বেশ
কারেন্ট গেলেই সব শেষ।

গরম যেন রক্তের বাধন
ছাড়ে না আমাকে কিছুতেই,
জড়িয়ে রাখে দু হাতে আমাকে
যাই না আমি যেখানেতেই।

তালপাখা, কাপড়ের পাখা এবং
ইলেকট্রনিক পাখা রাখি সাথে,
তাতে ও যেন কাজ হয় না
গরম যেন আরও আসে তেতে।

তাইতো বলি শোন সবাই
গরমকে করনো না ভয়,
এই গরমকেই আপন করে
জীবনকে করো জয়।✌