You are viewing a single comment's thread from:

RE: জেনারেল রাইটিং : পরিবারে মায়ের গুরুত্ব /by ripon40

in আমার বাংলা ব্লগ2 years ago

আসলে আমরা সন্তানরা যতই দুষ্টামি খুনসুটি অন্যায় যে কোন কাজই করি না কেন মারা সব সময় আমাদেরকে ক্ষমা করে দিয়ে থাকে। আসলেই মারা এমন একজন মানুষ যে নিজের থেকেও নিজের সন্তানদেরকে অনেক বেশি আদর স্নেহ করে। একটা মাই সব সময় নিজের কাছে নিজের সন্তানদেরকে আগলে রাখতে পারে। কিন্তু কখনো কখনো কোথাও দেখা যায় সন্তানরা বড় হয়ে যাবার পরে সেই মাকেই তাদের কাছে রাখতে চায় না। কিন্তু মারা যতো দূরেই চলে যায় না কেন সন্তানদেরকে ঠিকই আপন মনে করে। আসলে এখন এরকম বেশ কিছু ঘটনা প্রায়ই দেখা যায়। সবার মা যেন ভালো থাকে সুস্থ থাকে আর আপনার পোস্টটি পড়ে আমার নিজের কাছেও বেশ ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.045
BTC 65683.56
ETH 1896.44
USDT 1.00
SBD 0.38