You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: কারাগার ( সিজন ২: পর্ব ২ )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা এই ওয়েব সিরিজের অন্য পর্বগুলো আমার যদিও পড়া হয়নি। তবে আজকে এই ওয়েব সিরিজটার সিজন ২ এর দ্বিতীয় পর্ব পড়ার চেষ্টা করেছি। কারাগার ওয়েব সিরিজের এই পর্বটার রিভিউ পোস্ট পড়ে কিছুটা কাহিনী জেনেছি। যদিও আগে কি হয়েছিল এটা আমার জানা নেই। কিন্তু সময় পেলে সবগুলো পর্ব দেখার চেষ্টা করব, না হলে রিভিউ পড়ে নেওয়ার চেষ্টা করব। ডেভিড নিজের থেকেই প্ল্যান করে জেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। যদিও অন্যরা তাকে বারণ করেছিল। কারণ এই বিষয়টার মধ্যে রিক্স রয়েছে। কিন্তু সে কিছুই না মেনে নিজের সিদ্ধান্ত মতই থেকেছে। সে জেলে গিয়েছে। সম্পূর্ণটাতে আলফ্রেড এবং দিয়ার সাহায্যও নিয়েছিল সে। সে নিজের মাকে অনেকদিন পর্যন্ত খোঁজাখুঁজি করেছিল। কিন্তু কোথাও সে নিজের মাকে পায়নি। ওই নার্সের কাছে যখন গিয়েছিল, তখন কোন রেকর্ড না থাকায় নার্স ও তাকে কোনো রকম ভাবে সাহায্য করতে পারেনি। তার সহযোগিতার জন্য ও দেখছি একজন রয়েছে। দাদা এবার থেকে সবগুলো পর্ব পড়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.046
BTC 63551.42
ETH 1836.33
USDT 1.00
SBD 0.44