You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: কারাগার ( সিজন ২: পর্ব ৩ )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা এই ওয়েব সিরিজটা খুবই সুন্দর। আস্তে আস্তে কিন্তু অনেক কিছুই বের হয়ে আসছে। এই পর্বটা অনেক সুন্দর হয়েছে। ডেভিড কিভাবে ওই সেলের ভেতরে ঢুকেছে, এটা ভালোভাবেই জানতে পারলাম। এটা একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে এই পর্বের মধ্যে। যা দেখে আমার খুবই ভালো লেগেছে। টানেলের ভেতর দিয়ে ডেভিড এসেছিল। আর আসার পর সে বোবার অভিনয় করেছে। মোস্তাক নিজের ছেলেকে অন্য জেলে যাওয়ার থেকে আটকাতে পারবে কিনা এমন কি বাঁচাতে পারবে কিনা এটা ভাবছি। এই বিষয়গুলো আসলে কিন্তু একেবারে ইন্টারেস্টিং হয়েছে। আর সবাই একসাথে দেখছি ঝামেলায় পড়েছে। ওই লোককে ডেভিড জেল থেকে মুক্ত করতে পারবে কিনা এটাই দেখতে হবে এখন। আস্তে আস্তে আশা করছি এইসব কিছু জানবো। তবে যাই হোক দাদা সিজন ২ এর তিন নাম্বার পর্ব টা অনেক সুন্দর হয়েছে। তবে সময় যদি পাই তাহলে পুরো ওয়েব সিরিজটাই দেখার চেষ্টা করব, সবগুলো পর্ব দেখার চেষ্টা করব। এই পর্বটা শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.046
BTC 64446.89
ETH 1857.51
USDT 1.00
SBD 0.42