লাইফস্টাইল || নতুন মার্কেটের দায়িত্ব নতুন মানুষের হাতে হস্তান্তর অনুষ্ঠান
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি লাইফ স্টাইল পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক লাইফ স্টাইল পোস্ট শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি লাইফ স্টাইল এর পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।
আজকে আমি আপনার মাঝে খুব সুন্দর একটি পোস্ট নিয়ে চলে আসলাম৷ আশা করি আজকের যে পোস্ট আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটি আপনাদের অনেক ভালো লাগবে৷ এই পোস্টের টাইটেল দেখে আপনারা কিছুটা বুঝে গিয়েছেন আজকে কি সম্পর্কে পোস্ট শেয়ার করতে যাচ্ছি৷ আসলে প্রতিনিয়তই আমাদের যে মার্কেট রয়েছে সেখানে অনেক কিছুই ঘটছে৷ প্রতিনিয়তই অনেক ঘটনাগুলো আমরা দেখে আসছি৷ আবার অনেক ঘটনা হয়তো আমরা দেখার আগেই সমাধান হয়ে যাচ্ছে৷ অথবা কোনো ভালো কিছু হয়ে যাচ্ছে৷ তবে কিছুদিন যাবত আমাদের মার্কেটে যেসকল মানুষরা ছিল তারাও চাচ্ছিল যে একটা ভালো কমিটি গঠন করার জন্য৷ তারা যাতে করে ভালো কিছু মার্কেটের জন্য করতে পারে। তাই সবাই সেখানে মানুষজনদেরকে বেছে নেওয়ার জন্য সুযোগ পেয়েছিল।
সেই থেকে প্রতিনিয়ত সেখানে মানুষজনদেরকে বেছে নেওয়ার জন্য অনেক কিছুই ঘটছে৷ সেখানে কিছু মানুষদেরকে ভোট দেওয়ার মধ্য দিয়ে সেখানে জয়যুক্ত করানো হয়৷ তারা যখন এখানে জয়যুক্ত হয় তখন তারা সবাইকে খুব ভালোভাবে মিষ্টি খাইয়েছিল৷ একই সাথে এখানে তাদের যে ভালো ব্যবহার ছিল সেটি খুব ভালোভাবে তারা প্রকাশ করেছিল৷ একই সাথে তাদের যে কর্মগুলো তারা প্রথম থেকে করে আসবে বলছিল তাদের মধ্যে কিছু কিছু কাজ বাস্তবায়ন হয়ে গিয়েছে৷ আবার কিছু কিছু কাজ বাস্তবায়ন করার লক্ষ্যে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে৷ আর আজকের যে পোস্ট আমি আপনাদের শেয়ার করলাম সেটি হলো মার্কেট এর আগের দায়িত্বে যে মানুষজন ছিল তাদের হাত থেকে নতুন মানুষদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার বিষয়।
আর এক্ষেত্রে মার্কেটের অনেক কথা সম্পর্কে বলা হয়৷ মার্কেটের ইতিহাস গুলো ধীরে ধীরে উঠিয়ে আনা হয়। একই সাথে আশেপাশের যে সকল অন্যান্য মার্কেটগুলো রয়েছে সেগুলোর তুলনায় আমাদের মার্কেটকে কিভাবে ভালোভাবে সাজানো যায় এবং ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই সম্পর্কে অনেক ধরনের কথা বলা হচ্ছিল। কারণ আমাদের মার্কেটের উন্নয়ন করা দরকার৷ আশেপাশে যেসকল মার্কেট আছে সেগুলো অনেক পুরাতন মার্কেট। সেখানে মানুষজনের আনাগোনা অনেক বেশি৷ সেখানে মানুষজন সবসময়ই আসে৷ সেখানে মানুষজনের একজনের কাছ থেকে শুনে অন্যজন সেটি সম্পর্কে জানতে পারে৷ তবে আমাদের এই মার্কেট একেবারেই নতুন এবং এই মার্কেট সম্পর্কে অনেকেই এখনো পর্যন্ত জানেন না।
তবে কিছু কিছু ঘটনা আমাদের মার্কেটকে অনেক বেশি ফেমাস করে তুলেছে৷ কারণ আমাদের মার্কেটের যে সৌন্দর্য রয়েছে সেটা যেরকম অসাধারণ৷ তেমনি মার্কেটের মধ্যে অন্যান্য যে সকল বিষয়বস্তুগুলো রয়েছে সব ধরনের দোকান থেকে শুরু করে সবকিছুই আমাদের মার্কেটে রয়েছে৷ এমন কিছু বিষয় ভবিষ্যতে আসতে চলেছে যা সম্পর্কে ভবিষ্যতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব৷ একই সাথে এখানে আমাদের এই মার্কেটের মধ্যে যে মানুষদের এখন দায়িত্ব দেওয়া হয়েছে তারা এখানে যখন সবকিছু বুঝে নিচ্ছিল এবং এখানে আমাদের মার্কেট সম্পর্কে যখন তারা ইতিহাস বর্ণনা করছিল এখানে মার্কেটের যে ফান্ড রয়েছে সেটিও খুব ভালোই ছিল৷ সে ফান্ডের মধ্যে সবকিছুকে খুব ভালোভাবে শেয়ার করা হয়েছিল।
এর পরবর্তীতে মার্কেটের অন্যান্য যেসকল মানুষরা ছিল সবাই এখানে অংশগ্রহণ করেছিল৷ মার্কেটের প্রত্যেক দোকানদার এখানে অবস্থান করেছিল৷ একই সাথে এখানে মার্কেটের বাইরেও কিছু মেহমানদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল৷ ওনারাও এখানে এসে বসেছিলেন৷ একইসাথে এখানে মার্কেটের বড় বড় মানুষ থেকে শুরু করে বাজারেরও অনেক ভালো কর্মকর্তাদেরকেও এখানে আনা হয়েছিল৷ একই সাথে এখানে মার্কেটের আশেপাশেও যে সকল পাবলিক এর জন্য ভালো কিছু করার আছে সেই নিয়েও এখানে আলোচনা করা হয়৷ একই সাথে মার্কেটের অনেক কিছু নিয়ে এখানে আলোচনা করা হয়েছিল৷ এখন এখানে যারা নতুন ভাবে দায়িত্ব পালনের জন্য এসেছে তারাও যেন খুব ভালোভাবেই এখানে কিছু করতে পারে সেটি নিয়েও এখানে বলা হয়েছিল৷ তারাও এখানে দায়িত্ব পালন করার জন্য অনেকটাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল।
এরপর সবাইকে সব ধরনের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়৷ আমরা যখন সবাই সেখানে তাদের এই দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয় দেখছিলাম তখন তা আমাদের কাছে অনেক ভালো লেগেছিল৷ কারণ অল্প সময়ের মধ্যে আমি কখনো এরকম ধরনের কোন কিছুই দেখিনি৷ এই মার্কেট সম্পর্কে আমার কাছে অনেক কিছুই অজানা ছিল৷ তবে সেই অজানা তথ্যগুলো আমি এক মুহূর্তে যখন সবার কাছ থেকে জেনে নিলাম তখন তা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল৷ কারণ এই মার্কেট নির্মাণ করার ক্ষেত্রে অনেক সময় চলে গিয়েছে৷ নির্মাণ করার পরবর্তীতে যখন চালু হয়ে গিয়েছে তখন এখানে মার্কেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন মানুষদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ তারাও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে তারা ভালো কিছু ভবিষ্যতে করবে। এখন থেকেও তারা অনেক কিছু শুরু করে দিয়েছে।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | লাইফ স্টাইল |
|---|---|
| ফটোগ্রাফার | @bijoy1 |
| ডিভাইস | Samsung Galaxy M34 5g |
| লোকেশন | ফেনী,বাংলাদেশ |
তো বন্ধুরা এই ছিল আমার আজকের লাইফ স্টাইল পোস্ট। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা। তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹










https://x.com/bijoy1__2024_SB/status/1994981321182167269?t=kYCFfNY4UUI3MmnjTPjx8w&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1994983132949602448?t=LS-pyVAbQokxr-igq-kO-w&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1994982544287445291?t=6hdCaoL2fsGpobeT7fV_Hg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1994982382018204082?t=lS0o5Qu6b_gIwS8CXtMhLg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1994982370467004744?t=L9dNiYnqrqdjPSzCFsbxGA&s=19