শুন্য কলসি বাজে বেশি: প্রাচীন প্রবাদে আধুনিক শিক্ষা

"শুন্য কলসি বাজে বেশি" এমন একটি প্রবাদ, যা শত শত বছর ধরে আমাদের সমাজে প্রচলিত। এর মাধ্যমে বোঝানো হয়-যাদের ভিতরে জ্ঞান, মূল্যবোধ কম, তারা অহেতুক বেশি শব্দ করে, নিজেদের বড়ো করে দেখাতে চাই। আর প্রকৃত জ্ঞানী মানুষেরা সাধারণত বিনয়ী, শান্ত এবং সংগত।

প্রবাদটির মূল অর্থ

কলসি যখন খালি থাকে, তখন সামান্য নড়াচড়াতেই বড়ো শব্দ করে, কিন্তু যখন কলসি পূর্ণ থাকে, তখন সত্যি নীরব থাকে। এই সহজ উদাহরণ আমাদের শিখাই - যাদের ভিতর শুন্যতা থাকে, তারা অহংকারে ভরে যায় এবং নিজেদের প্রচার করতে থাকে। যারা বিনয়ী হয় তাঁদের কাজেই তাঁদের পরিচয় বহন করে।

সমাজ এ এর প্রতিফলন

. অহংকারী মানুষরা নিজেদের প্রকাশ করতে গিয়ে অন্যদের বিরক্ত করে।

. প্রকৃত প্রতিভাবানরা কাজের মাধ্যমে নিজেদের প্রমান করে। কথার মাধ্যমে নয়।

. এই প্রবাদ আমাদের শিখাই, নীরবতা অনেক সময় শক্তিশালী বার্তা বহন করে।

. সমাজে যারা বেশি শব্দ করে, তারা অনেক সময় আসল জায়গায় পিছিয়ে থাকে।

ব্যাক্তিগত জীবনে শিক্ষা

আমাদের জীবন এ অহংকারের জায়গা নেই। যদি আমরা সত্যিকারে সম্মান পেতে চাই, তবে আমাদের উচিত নিজের ভিতরের শুন্যতা ঢাকতে শব্দ না করে বরং জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ এ নিজেকে সমৃদ্ধ করা। মানুষ কোথায় নয় কাজে বিচার করবে।

তাই আমাদের লক্ষ হওয়া উচিত:

. নিজেকে উন্নত করা

. অহংকার ত্যাগ করা

. বিনয়ী হওয়া

. কাজের মাধ্যমে পরিচিত হওয়া

আধুনিক প্রেক্ষাপটে প্রবাদটির গুরুত্ব

আজকের দিনে সোশ্যাল মিডিয়া, ব্লগ বা অনলাইন প্লাটফর্ম এ আমরা দেখি-যারা কম জানে, তারা বেশি প্রচার করে। অথচ যারা সত্যিকরের জ্ঞানী, তারা কম কথা বলে কিন্তু তাঁদের কাজেই তাঁদের পরিচয় হয়ে উঠে।

"শুন্য কলসি বাজে বেশি" প্রবাদটি শুধু কথার সৌন্দর্য নয়, জীবনের গভীর শিক্ষা বহন করে। এটি আমাদের মনে করিয়ে দেয়- অহংকার নয়, বিনয়ই মানুষ এর প্রকৃত শক্তি। প্রকৃত জ্ঞানী মানুষরা কখনো নিজেদের প্রচার করে না, বরণ তাঁদের কাজই তাঁদের পরিচয় হয়ে ওঠে।
Screenshot_20260330_004044.jpg

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.062
BTC 67396.13
ETH 2091.98
USDT 1.00
SBD 0.50