পেঁয়াজের ফুল মাছের তেল ও বেগুন দিয়ে মজাদার রেসিপি
হ্যালো বন্ধুরা
১. বেগুন
২. মাছের তেল
৩. পেঁয়াজের ফুল
৪. মরিচ গুঁড়া
৫.হলুদ গুঁড়া
৭. লবণ স্বাদমতো
৮. তেল পরিমাণ মতো
৯. জিরা বাটা পরিমাণ মতো
১০. পেঁয়াজ বাটা পরিমাণ মতো
প্রথমে বেগুন গুলো ভালো ভাবে ধুয়ে নেই। এরপর ভালো ভাবে চিকন চিকন করে কেটে নেই।
এরপর পেঁয়াজের ফুল গুলো ভালো ভাবে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নেই।
পরিষ্কার একটি কড়াই চুলার মধ্যে বসিয়ে দেই। এরপর কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল , মরিচ গুঁড়ো, পেঁয়াজ বাটা, লবণ , হলুদ ও জিরা বাটা দিয়ে নেই।
মসলা গুলো ভালো ভাবে নেড়ে দেই। এরপর ভালো করে কষিয়ে নেই। কষিয়ে নেওয়ার পর মাছের তেল গুলো দিয়ে নেই।
এরপর মাছের তেল গুলো কড়াই এর মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো ভাবে মেখে নেই।
তেল গুলো দিয়ে দেওয়ার পর কেটে রাখা পেঁয়াজ কুচি গুলো কড়াই এর মধ্যে দিয়ে নেই। এরপর ভালো ভাবে নেড়ে দেই।
এরপর ধুয়ে রাখা বেগুন গুলো কড়াই এর মধ্যে দিয়ে নেই। এরপর পেঁয়াজের ফুল ও বেগুন গুলো ভালোভাবে নেড়ে দিয়ে রেখে দেই সিদ্ধ হওয়ার জন্য।
বেগুন গুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এলে পরিষ্কার একটি পাত্রের মধ্যে নামিয়ে নেই।
পোস্ট বিবরণ
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ক্যামেরা | OPPO F11 |
| পোস্ট তৈরি | @bobitabobi |
| লোকেশন | বাংলাদেশ |






















আপু টাইটেল ঠিক করে নেবেন,উপকরণে মাছের তেল আর টাইটেলে মাছের ডিম লিখেছেন। যাই হোক আপনি প্রথমবার পেঁয়াজের ফুল দিয়ে রেসিপি তৈরি করে খেয়েছেন জেনে ভালো লাগলো। নিশ্চয়ই খেয়ে মজা পেয়েছেন। শীতের সময়ে যেকোনো ভাজিতে পেঁয়াজের ফুল দিলে সেই ভাজি খেতে খুবই সুস্বাদু লাগে। তাছাড়া এভাবে মাছের তেল পেঁয়াজের ফুল ও বেগুন দিয়ে ভাজি করলে খুব ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
বলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আসলে রাতে বাচ্চা কে নিয়ে পোস্ট করেছি তো তাই একটু ভুল হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু
মজার মজার রেসিপি দেখলে কিভাবে লোভ সামলানো যায় আপনি বলেন। যেমন আপনার রেসিপিটা দেখে আমার এতটা লোভ লেগেছে। এখন তো ইচ্ছে করছে খেয়ে ফেলতে। আপনি সবসময় অনেক মজার মজার রেসিপি তৈরি করে থাকেন। আপনার তৈরি করা রেসিপিগুলো অনেক লোভনীয় হয়ে থাকে। বুঝতেই পারি দেখে এগুলো অনেক সুস্বাদু হয়। নিশ্চয়ই এই রেসিপি অনেক সুস্বাদু ছিল। সুন্দর করে সবার মাঝে শেয়ার করলেন দেখেই অসম্ভব ভালো লাগলো।
কি বলবো ভাইয়া আমিও প্রথমবার খেয়েছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার কাছেও ভালো লাগলো শুনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে
পেঁয়াজের ফুল, মাছের ডিম এবং বেগুন দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করেছেন আপু। এভাবে রান্না করি কখনো খাওয়া হয়নি। তবে রান্না পদ্ধতি দেখে মনে হল এভাবে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়।আপনি রান্না পদ্ধতি ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো।পোস্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার একটু ভুল হয়েছে আপু মাছের ডিম না মাছের তেল। যাই হোক আমিও প্রথমবার খেয়েছি ভালো লেগেছে। আপনিও খেয়ে দেখবেন ভালো লাগবে।
যে রেসিপিটা আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এটি আমার কাছে একটা নতুন ধরনের রেসিপি। কেননা এর আগে এই ধরনের রেসিপি আমি কখনো দেখিনি এবং খাইও নি। দারুন একটা ইউনিক টাইপের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার কাছেও একদম নতুন লেগেছে ভাইয়া। এই রেসিপি খাওয়া শিখলাম আমার শাশুড়ির কাছ থেকে। এর আগে জানতাম না ধন্যবাদ আপনাকে
শীতকালে এরকম সবজি রেসিপি গুলো খেতে অনেক মজা লাগে আমার কাছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পেঁয়াজের ফুল মাছের ডিম ও বেগুন দিয়ে মজাদার রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।
জ্বী ভাইয়া খেতে অনেক মজা হয়েছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য
আপনি আজকে চমৎকার একটি রেসিপি পোষ্ট শেয়ার করেছেন। আসলে এ ধরনের রেসিপি শীতকালে ছাড়া তৈরি করা তেমন একটা আমি দেখি না। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল। আসলে সত্যি বলতে আপনার প্রতিটি রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
ঠিক বলেছেন ভাইয়া এরকম রেসিপি শীতকাল ছাড়া তৈরি হয় না। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
আপু, আমি পেঁয়াজের ফুল অনেক বার রান্না করে খেয়েছি। আজকে আপনি দেখতেছি পেঁয়াজের ফুল মাছের তেল ও বেগুন দিয়ে মজা রেসিপি করেছেন। এই ধরনের রেসিপি দিয়ে যে কোন কিছু খেতে বেশ মজাই লাগে। মজার এবং ভিন্ন রকম রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
পেঁয়াজের ফুল মাছের তেল ও বেগুন দিয়ে মজাদার রেসিপি করেছেন।ভীষণ সুন্দর হয়েছে আপনার রেসিপিটি। খেতে অসম্ভব রকমের সুস্বাদু রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।ভীষণ লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।