সিরিজ রিভিউ — Bhay the gaurav tiwari mystery
আসসালামু আলাইকুম
| সিরিজ | Bhay the gaurav tiwari mystery |
|---|---|
| পরিচালক | রবি গ্রেওয়াল |
| অভিনয় | করণ ট্যাকার, কল্কি কোয়েচলিন, সালোনি বাত্রা, ড্যানিশ সুদ, নিমিশা নায়ার, শুভম চৌধুরী |
| প্রযোজক | প্রবলীন সান্ধু, শালিনী ঠাকরে |
| দেশ | ভারত |
| প্লাটফর্ম | অ্যামাজন এম এক্স প্লেয়ার |
| দৈর্ঘ্য | ৮ এপিসোড |
| মুক্তির তারিখ | ১২ ডিসেম্বর ২০২৫ |
আমি আজকেই bhay সিরিজটি দেখে শেষ করলাম আর আমি মনেকরি এটি আপনাদেরও দেখা প্রয়োজন । সিরিজটা দেখে শেষ করার পর আমি অনেকক্ষণ ধরে চুপ করে বসে ছিলাম, এমন না যে ভয় পেয়েছি বলে বরং মনে হয় কিছু একটা ভিতরে নড়ে গেছে । আসলে এই সিরিজটা ভুতের কোন গল্প বলে না এটা মানুষের গল্প বলে, মানুষের ভেতরের মধ্যে জমে থাকা অন্ধকার, চাপা কষ্ট, অপরাধবোধ আর সেই সব স্মৃতির কথা বলে যেগুলো আমার ইচ্ছে করেই ভুলে থাকতে চাই । সিরিজটির প্রথম এপিসোড থেকেই বোঝা যায় এখানে ভয় হঠাৎ করে চমকে দেয় না, ভয় আস্তে আস্তে আসে । খুবই ধীর গতিতে । কখনো কোন চরিত্রের চোখের ভাষায়, কখনো নিঃশব্দে, কখনো এমন মুহূর্তে যেখানে কোন ডায়লগ নেই —শুধু বাতাসের শব্দ আর নিজের হৃদস্পন্দন । সিরিজটা জোর করে ভয় দেখায় না বরং এমন একটা মানসিক চাপ তৈরি করে যেন তুমি নিজেই অসস্তি বোধ করো ।
গল্পের সবচেয়ে শক্ত দিক হল এর সাইকোলজিকাল গভীরতা, সুপার ন্যাচারাল এলিমেন্ট থাকলেও সেটা মূল বিষয় না । আসল ফোকাস মানুষের মনের ভাঙ্গন, প্রতিটা চরিত্র যেন নিজের ভেতরে আলাদা একটা যুদ্ধ লড়ছে । সিরিজটার ভিজুয়াল টোন পুরোপুরি ডার্ক, লো লাইট শট, ধীর ক্যামেরা মুভমেন্ট, ক্লোজ ফ্রেমিং —সব মিলিয়ে একটা ধারুন অনুভূতি দেয় । অনেক সময় মনে হবে ক্যামেরার চরিত্ররা এতটাই কাছে চলে আসছে যে তাদের নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে । সাউন্ড ডিজাইন আলাদা করে উল্লেখ করার মতো, এখানে হঠাৎ জোরে মিউজিক দিয়ে ভয় দেখানোর চেষ্টা নেই, বরং ব্যাকগ্রাউন্ডে একটা চাপা হুম, দূরের অস্পষ্ট শব্দ, মাঝে মাঝে এমন কিছু আওয়াজ যেগুলো ঠিক চেনা যায় না এই অচেনা অনুভূতিটাই ভয় তৈরি করে । সিরিজটার পেচিং স্লো, যারা ইনস্ট্যান্ট হরর খোঁজে তাদের কাছে ধীর লাগতে পারে কিন্তু যারা সাইকোলজিক্যাল থ্রিলার ভালোবাসে তাদের জন্য এটা ফাটাফাটি । প্রত্যেকটি এপিসোড ছোট ছোট প্রশ্ন তুলে দেয় আর সব উত্তর একসাথে দেয় না । সবচেয়ে সুন্দর ব্যাপার হলো চরিত্র নির্মাণ, কারো চোখের মধ্যে লুকানো অপরাধবোধ, কারো হাসির নিচে চাপা পড়া ভয়, কারো মুখে কৃত্রিম শক্ত ভাব এইসব কিছু খুব সুন্দর ভাবে দেখানো হয়েছে । সিরিজটা সবার জন্য না । যারা শুধু জাম্পসকেয়ার পছন্দ করে তাদের ভালো নাও লাগতে পারে কিন্তু যারা ধীরগতির গল্প, মানসিক গভীরতার আর চরিত্রভিত্তিক থ্রিলার ভালোবাসা তাদের জন্য bhay একটা ভারী অভিজ্ঞতা । এটা দেখার পর ভয় পর্দা থেকে যায় না বরং মাথার ভিতরে ঢুকে বসে ।




Twitter
https://x.com/i/status/2016119731129090515
https://x.com/i/status/2015842769563222465
https://x.com/i/status/2016120340091683265
https://coinmarketcap.com/community/post/373246689