You are viewing a single comment's thread from:

RE: ‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৮ (Weekly Hangout Report-18)

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

এই সপ্তাহের হ‍্যাংআউট টা শুরু হয় ৩০ মিনিট আগে। এখন থেকে তাই হবে। যাইহোক হ‍্যাংআউট ১৮ ছিল জমজমাট।

যথারীতি শুভ ভাই শুরু করেন এরপর একে একে হাফিজ ভাই সুমন ভাই উইনক্লেস দাদা আরিফ ভাই এবং আমাদের মডারেটররা তাদের মতামত শেয়ার করেন। কিন্তু এই সপ্তাহে অ‍্যাডমিনদের কথার মাঝেই হয় কুইজ প্রতিযোগিতা। যা অসাধারণ একটি উদ‍্যোগ ছিল।

এরপর দাদা কিছু বিষয়ে ক্লিয়ার করে দেন। এবং Steem প্লাটফর্মের ইতিহাসে রেকর্ড করা একটি ঘটনা ঘটে। দাদা তার আয়োজিত কনটেস্ট এর প্রাইজ দশগুণ করে দেয়। যার বিজয়ী হয় green দিদি isha.iss এবং munmunbiswas।

এরপর আমাদের এই সপ্তাহের কনটেস্ট এর বিষয়ে আমাদের অবগত করা হয়। এরপর সব এডমিন তাদের লিস্টে থাকা ইউজারদের কিছু অনুপ্রেরণা মূলক উপহার দেন। এরপর ঘোষণা হয় সুপার একটিভ লিস্ট। এবং সবশেষে বিনোদন। আমাদের লিমন ভাই এবং আইরিন আপু গান পরিবেশন করেন। সবমিলিয়ে খুবই সুন্দর ছিল আমাদের এই হ‍্যাংআউট টা।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.065
BTC 66628.80
ETH 2049.22
USDT 1.00
SBD 0.48