You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-০৮

in আমার বাংলা ব্লগ3 years ago

ভীষণ শূন্যতা নিয়ে যে হৃদয় ভাসে
সেই বেদনার সাগরে তুমি কেন এলে?
এখানে বারোমাস নোনাজলে
দুঃখের উৎসব হয় বিস্তীর্ণ আহ্লাদে,
পুবের হাওয়া হঠাৎ বিশ্বাসঘাতকতা করে,
এক শ্রাবণ তোমার জন্য কম পড়ে যাবে।

ভীষণ নিরানন্দ যে জীবন জুড়ে
বিষাদের সুর বাজাতে কেন এলে?
এখানে আমি আর আমার বিষাদ মন
সুখের আশা শুধুই বৃথা আস্ফালন।
বিষাদ জীবন হঠাৎ চরম নাটকীয়তার ঘোরে,
দুঃখের ঘন মেঘ যেন আছড়ে পরে যাবে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.055
BTC 75204.60
ETH 2352.48
USDT 1.00
SBD 0.51