You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর -১৪

in আমার বাংলা ব্লগ • 4 years ago

তুমি আছো বলে হৃদয় চঞ্চল
তুমি আছো বলে আবেগ উজ্জ্বল
তুমি আছো বলে স্বপ্ন সীমাহীন
তুমি আছো বলে আকাশটা রঙিন।

তুমি ছাড়া অনুভূতিগুলো নির্জীব
তুমি ছাড়া ভাবনাগুলো ছন্দহীন
তুমি ছাড়া কবিতার পংক্তিগুলো নির্বিকার
তুমি ছাড়া হৃদয়ের আকাশটা অন্ধকার।

তুমি আছো বলে ভালোবাসা সীমাহীন
তুমি আছো বলে স্বপ্নগুলো রঙিন
তুমি আছো বলে আনন্দের স্রোতধারা
তুমি আছো বলে মন পাগল পারা।

তুমি ছাড়া জীবন মরুভূমি ময়
তুমি ছাড়া নিঃশ্বাস বড্ড ভারী
তুমি ছাড়া শূন্যতা ছেয়ে যায়
তুমি ছাড়া জীবন কালো ধোঁয়াশায়।

Sort:  
 4 years ago 

ভাই আপনিও কিন্তু দিন দিন বেশ ভালো ছন্দের তালে কবিতা লিখছেন, আজকেরটা সত্যি দারুণ লেগেছে।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনাদের উৎসাহ পেয়ে চেষ্টা করে যাচ্ছি।
ভালো থাকবেন ভাই।।।