You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৭

in আমার বাংলা ব্লগ • 4 years ago

শত পুষ্পের মালা গাঁথি
তোমায় করে স্মরণ,
তোমার প্রীতিতে নাও ওগো প্রিয়
আমায় করে বরণ।

এই চিত্তে শত আবেগ
যত্নে রেখেছি জমা,
উড়ো চিঠিতে তাইতো বলি
শুনছো,,হে প্রিয়তমা....??

শত উড়ো চিঠি লিখেছি
তোমায় করে স্মরণ,
তোমার স্পর্শে নাও জড়িয়ে
কভু না ছোঁয় আমায় মরণ।

এই চিত্তে শত অভিমান
মন যমুনায় যেন সাম্পান
পাড়ি দেবো সুখের সাগর
শুনছো,, হে আমার নাগর....??