You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৯৭

in আমার বাংলা ব্লগ3 years ago

তুমি চাইলে বৃষ্টি হয়ে
শীতলতায় ভিজাবো তোমায়,
তুমি চাইলে রৌদ্র হয়ে
উষ্ণতায় রাঙাবো তোমায়।

তুমি চাইলে হৃদয়ের চাদরে
জড়িয়ে রাখবো তোমায়,
তুমি চাইলে মনের গভীরে
জাগ্রত রাখবো ভালোবাসায়।

তুমি চাইলে বৃষ্টি হয়ে
তোমার হৃদয় ভিজাবো,
তুমি চাইলে আকাশ হয়ে
তোমায় আগলে রাখবো।

তুমি চাইলে ভালোবাসার আদরে
ভরিয়ে দেবো তোমায়,
তুমি চাইলে স্নিগ্ধতার নীলিমায়
রাঙিয়ে দেবো তোমায়।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.046
BTC 64227.59
ETH 1856.23
USDT 1.00
SBD 0.41