You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১১২

in আমার বাংলা ব্লগ • 3 years ago

শিউলি ফুলের মালা গাঁথি, তোমায় দেবো বলে,
ফিরে এসে ঘর সাঁজাবো, আমায় তোমায় মিলে।
ছোট্ট ঘর,ছোট্ট আঙ্গিনা মুখরিত আজ মোদের কলরবে,
হাসি কান্নায় মাতবো দুজনা, দু'জনার খুশি স্রোতে।

জোৎস্নার আলোয় জ্বালি জোনাক বাতি, তোমায় দেখবো বলে,
ফিরে এসো বাঁধবো ঘর, তোমায় আমায় মিলে।
ছোট্ট আশা, বুক ভরা ভালোবাসা জীবন পাবে বাঁচার ভরসা,
সুখে দুঃখে দুজনে দুজনার, কাটিয়ে দেবো ছোট্ট জীবন সংসার।