You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫৪

in আমার বাংলা ব্লগlast year

বিষন্নতায় হৃদয় ছেয়ে গেছে
অন্তরে ভীষণ যন্ত্রণা,
আপন মানুষগুলো পর হয়েছে
নিঃসঙ্গতায় বেড়েছে হতাশা।

বিব্রত হৃদয়ের অনুভূতি যত
বিবর্ণ ভালোবাসার ছায়া,
বিনষ্ট আবেগের সম্পর্ক যত
বিকৃত সরলতার মায়া।

কষ্টে হৃদয় নীলাভ হয়েছে
নিঃশ্বাস যেন ভারী,
আপন মানুষ পর হয়েছে
স্বার্থে বেজায় কড়াকড়ি।

অস্থির হৃদয় ছন্নছাড়া
নেই ভালো থাকার আশা,
বিব্রত মন খোঁজে আলো
বাড়ছে শুধুই হতাশা।

Sort:  
 last year 

হৃদয়ের নীল কষ্ট সত্যি অনেক ভারী। আর সেই কষ্ট থেকে বেরিয়ে আসা অনেক কঠিন। দারুন লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতার লাইন গুলো দারুন ছিল।

 last year 

ধন্যবাদ আপু।
আমার কবিতার লাইনগুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.045
BTC 66182.50
ETH 1914.60
USDT 1.00
SBD 0.39