You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৭৮

in আমার বাংলা ব্লগ • 2 years ago

নদীর মতো জীবন চলে,
দুঃখ ঢেউয়ে স্রোত জলে।
হারায় তরী, ভাঙে কূল,
তবু খুঁজি সুখের মূল।

আকাশ ঢাকা মেঘের ছায়া,
আলো আসে নিপুণ মায়া।
দুঃখ যতই আসুক ফিরে,
স্বপ্ন জাগে নতুন করে।