You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ :সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা "অশনি সংকেত "।

in আমার বাংলা ব্লগ4 years ago

অশনি সংকেত উপন্যাসটি আমি অনেক আগেই পড়েছি এবং এটি আমার প্রিয় উপন্যাস গুলোর মধ্যে অন্যতম। আমার কাছে মনে হয় বিখ্যাত উপন্যাস গুলোকে চলচ্চিত্রায়িত করতে গেলে বেশ কিছু সীমাবদ্ধতা থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই মূল উপন্যাসটি কে সঠিক ভাবে ফুটিয়ে তুলতে ব্যর্থ হয়। উদাহরণ স্বরূপ বলা যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় এর কথা। এটিও আমার প্রিয় উপন্যাস গুলোর মধ্যে একটি কিন্তু এর চলচ্চিত্রায়িত রূপটি দেখে দুঃখে আমার কান্না পেয়েছিল। যাই হোক সত্যজিৎ রায় নিঃসন্দেহে একজন প্রতিভাবান ব্যক্তি ছিলেন। আপনাকে ধন্যবাদ সুন্দর একটি রিভিউ দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.047
BTC 65668.51
ETH 1925.29
USDT 1.00
SBD 0.51