স্বরচিত কবিতা: "মাঝে মাঝেই মনের খবর"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আপনাদের সঙ্গে আমি নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।
@green015
ক্ষনিকের জন্য জমেছে মেঘ
ঘন,কালো আর বিষণ্নতায় ভরা মন,
একফোঁটা রোদ্দুর নেই
নেই একফালি আত্মতৃপ্তি
নেই দুই পংক্তির সান্ত্বনার বাক্য
ঠোঁটের কোণে হাসিগুলি নিরুদ্দেশ।
শূন্যতায় ছেয়ে গেছে মনের আকাশ
যেন একরাশ তীব্র যন্ত্রনা সেখানে বাসা বেঁধেছে,
বেঁধেছে দুইফোঁটা তিক্ত অবসাদ
পদ্মপাতার মতোই গড়িয়ে পড়ছে আনন্দগুলি
ধূসর হয়ে যাচ্ছে মস্তিষ্কের স্পষ্ট চিন্তাগুলো
কোনো অজানা কল্পনারা ডুবে গেছে।
সূর্য অস্তের মতো নিভে গেছে স্বপ্নেরা
বুকের মধ্যে ভারী এক পাথর,
যার ভারে নুয়ে পড়ছে পিঞ্জরগুলি
শুন্য মরুভূমির মতোই খাঁ খাঁ করছে
এক দমকা হাওয়ার মতো ভাবনারা।
যেখানে নিজের সিদ্বান্তগুলি ফ্যাকাসে
মিলিয়ে যাচ্ছে সব ভালোলাগা,
ছুটে পালাতে মন চায় জীবন থেকে
মাঝে মাঝেই মনের খবরগুলো
মুছে ফেলতে চায় অস্তিত্বটাকে।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে শূন্যতাকে নিয়ে।যা মনকে এক আজব বিষণ্নতায় ফেলে দেয়।ঠোঁটের কোণে হাসিগুলি কোথায় নিরুদ্দেশ হয়ে যায় আর অদ্ভুত নাটকীয় জীবন কঠিন হয়ে ওঠে সেই মুহুর্তের কাটানো সময়গুলো।তো সেই অনুভূতি নিয়েই লিখে ফেললাম কয়েক লাইনের একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
স্বরচিত কবিতা: "মাঝে মাঝেই মনের খবর"
ঘন,কালো আর বিষণ্নতায় ভরা মন,
একফোঁটা রোদ্দুর নেই
নেই একফালি আত্মতৃপ্তি
নেই দুই পংক্তির সান্ত্বনার বাক্য
ঠোঁটের কোণে হাসিগুলি নিরুদ্দেশ।
শূন্যতায় ছেয়ে গেছে মনের আকাশ
যেন একরাশ তীব্র যন্ত্রনা সেখানে বাসা বেঁধেছে,
বেঁধেছে দুইফোঁটা তিক্ত অবসাদ
পদ্মপাতার মতোই গড়িয়ে পড়ছে আনন্দগুলি
ধূসর হয়ে যাচ্ছে মস্তিষ্কের স্পষ্ট চিন্তাগুলো
কোনো অজানা কল্পনারা ডুবে গেছে।
সূর্য অস্তের মতো নিভে গেছে স্বপ্নেরা
বুকের মধ্যে ভারী এক পাথর,
যার ভারে নুয়ে পড়ছে পিঞ্জরগুলি
শুন্য মরুভূমির মতোই খাঁ খাঁ করছে
এক দমকা হাওয়ার মতো ভাবনারা।
যেখানে নিজের সিদ্বান্তগুলি ফ্যাকাসে
মিলিয়ে যাচ্ছে সব ভালোলাগা,
ছুটে পালাতে মন চায় জীবন থেকে
মাঝে মাঝেই মনের খবরগুলো
মুছে ফেলতে চায় অস্তিত্বটাকে।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।


