You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-০২

in আমার বাংলা ব্লগ • 4 years ago

বন্ধু মানে সকাল বেলা
বন্ধু মানেই রোদ্দুর,ঝড়-বৃষ্টির মধ্যে খেলা
বন্ধু মানে একফালি চাঁদ
বন্ধু মানেই নেই কোনো বাঁধ
বন্ধু মানেই এগিয়ে দেওয়া হাত
বন্ধু মানেই পার করা শত স্নিগ্ধতার রাত
বন্ধু মানেই দক্ষিণ হাওয়া
বন্ধু মানেই একসঙ্গে বসে খাওয়া
বন্ধু মানেই কান্না-হাসি
বন্ধু তোকে অনেক ভালোবাসি।।

Sort:  
 4 years ago 

আহ, হৃদয়ের কথাগুলো যেন বেড়িয়ে আসলো।

 4 years ago 

একদমই তাই ভাইয়া😊.