You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৯৭

in আমার বাংলা ব্লগ3 years ago

তুমি চাইলে আমি রোদ্দুর হবো
একমুঠো আলো উপহার দেব,
তুমি চাইলে আমি মেঘ হয়ে
আকাশে ভেসে বেড়াবো বেদনায়।

তুমি চাইলে আমি বৃষ্টি হয়ে ঝড়বো
তোমাকে সিক্ত অনুভব দিতে,
তুমি চাইলে আমি কুড়িয়ে আনবো
রামধনুর সবটুকু রং তোমায় সাজাতে।

তুমি চাইলে ভালোবাসবো গভীরে
বেঁচে থাকবো চিরদিনের সঙ্গী হয়ে,
তুমি চাইলে শক্ত করে ধরবো হাত
দুজনে পাড়ি দেব অজানা এই পথ।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.045
BTC 64594.92
ETH 1863.76
USDT 1.00
SBD 0.38