You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭৬

in আমার বাংলা ব্লগ2 years ago

অনুগল্প:
যখন আমরা ক্লাস ফোরে উঠলাম তখন একজনের সঙ্গে পরিচয় হলো যে কিনা আগের ক্লাসে ছিল।কিন্তু ফেল করার দরুন সে আবার ক্লাস ফোরে রইলো।তাই আমরা তাকে দিদি বলে ডাকি।কোনোক্রমে টেনেটুনে পাস করে সে আমাদের সঙ্গে ফাইভে উঠলো।সেখানে আবার একটা ছেলে বার বার ফেল করে একই ক্লাসে রয়েছে।ওদিকে ওই দিদির বাবা-মা আবার বাড়ি থেকে পাত্র খুঁজছে বিয়ে দেওয়ার জন্য তাকে।যেহেতু ক্লাসে এই দুজন আমাদের থেকে অনেক বড় তাই সবারই দাদা ও দিদি।মেয়েটির ইচ্ছে ছিল কিন্তু ঘটে নেই কিছু----আমাদের স্কুলের হেডস্যার একদিন ক্লাসে ঢুকেই এই দুজনকে দেখে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলো।বললো এদেরকে সম্মান করবে।তারা তোমাদের ক্লাসের আদু ভাই ও আদু বোন।তাই তোমরা এদের বড়দা ও বড়দি বলে ডাকবে।সেই থেকে আমরা তাদের সেভাবেই ডাকতাম।ধীরে ধীরে তাদের মধ্যে একটা ভাব জমে উঠছে।তারা আবার ফেল করলো তাই তাদের ফাইভে ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া হলো না।যদিও মেয়েটির পরিবার অনেক চেষ্টা করেছিল।।

Sort:  
 2 years ago 

হায় হায় কপাল পোড়া।।

 2 years ago 

☺️☺️