জীবনের গল্প || অস্থিরতার ধূসর সীমানা

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে খুব বেশী সতেজ থাকতে পারছি না আর কারণ একটা অস্থিরতা হঠাৎ করেই বাড়তে শুরু করেছে। এইতো সেদিন হঠাৎ করেই সরকার জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করলো, তাও এক লাফে একদম গাছের আগায় মানে প্রতি লিটারে বিশ টাকা। এটাই সত্যি আমাদের কাছে সেই গাছের আগায় থাকা ফুল কিংবা কান্ডের মতো বৃহৎ কিছু যা আমাদের কাম্য ছিলো না।

অবশ্য আমরা সাধারণ জনগণ আমাদের সাধ কিংবা ইচ্ছায় কি আসে যায়? আমরা চাইলেই কি হবে আর না চাইলেই বা কি হবে? বরং সর্বদা আমাদের উপরের নির্দেশ বাস্তবায়নের চেষ্টা করতে হয়। আর এই কারণেই আমাদের ইচ্ছা কিংবা অনিচ্ছায় কিছু আসে যায় না, কর্তৃপক্ষ শুধুমাত্র তাদের রাজস্ব আদায় করার চিন্তায় ব্যস্ত থাকে। তবে সাধারণ মানুষের জীবন যাত্রায় যেটার প্রভাব বেশী থাকে সেটা নিয়ে অবশ্য কর্তৃপক্ষের চিন্তা করা উচিত, কারণ আমাদের নিয়েই সরকার।

geralt-ai-generated-9360376.jpg

সত্যি সরকার কি? সে কিভাবে চলে? তার সক্ষমতার মূল শক্তি কোথায়? এগুলোর সব কিছুর উত্তরের আড়ালে যে থাকে সেই হলো সাধারণ জনগন। প্রকৃতিগতভাবে প্রতিটি বিষয়ের সাথে সংযুক্ত এই সাধারণ মানুষ। যাকে আমরা জনগণ হিসেবে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করি। অথচ তাদের ঐক্যমত কিংবা শান্ত থাকার মাঝেই প্রতিটি সরকারের টিকে থাকার বিষয়টি নির্ভর করে। কিন্তু তবুও কেন জানি আমাদের মতো দেশের সরকারগুলো সেই সাধারণ মানুষের নিয়ে খুব একটা চিন্তা করে না।

যাইহোক, সরকার নিয়ে কোন কথা বলার ইচ্ছা আমার নেই, রাজনৈতিক কোন আলোচনা করার আকাংখাও নেই। তবে মাঝে মাঝে কিছু কথা বলি শুধুমাত্র নিজস্ব অনুভূতি কিংবা মনের কথা প্রকাশের জন্য। আসলে মানুষ অনেক কিছুই আটকে রাখতে পারে না, যদি রাখার চেষ্টা করতো তাহলে হয়তো দম বন্ধ হয়ে মারা যেতো। কথা জিনিষটাও অনেকটা সেই রকম, খুব বেশী সময়ের জন্য এগুলো আটকে রাখা যায় না, কোন না কোনভাবেই প্রকাশ করতে হয়।

সময়ের সাথে সাথে সব কিছুতে পরিবর্তন আসবে এটা বাধ্যতামূলক তবে সেখানে মানুষের টিকে থাকার সুযোগ থাকা চাই, কারণ মানুষ আছে বলেই হয়তো পার্থক্যগুলোর মুল্য আছে, মানুষ বেঁচে থাকে বলেই পরিবর্তনগুলো মূল্যহীন হয়ে যায় না বরং সেগুলো আরো বেশী মূল্যযোগ করে। এই বাস্তবতার আলোকে একটা কথাই শুধু বলতে চাই, পরিবর্তন হবে বা আসবে কিন্তু সেখানে মানুষের টিকে থাকার সুযোগ থাকতে হবে, না হলে সব ব্যর্থহীন।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png