You are viewing a single comment's thread from:

RE: স্বরচিত নতুন একটি কবিতা " ফাগুনের সাথে প্রেম"

in আমার বাংলা ব্লগ • 5 years ago

জ্বী বৌদি, গতকাল আমিও আপনার বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম ডিসকর্ডে, কারণ গত কয়েকদিন ধরে আপনার পোষ্ট দেখতে পাচ্ছি না, চিন্তায় পড়ে গিয়েছিলাম আপনি সুস্থ্য আছেন কিনা সেটা ভেবে। যাক আপনি ভালো আছেন এটা বড় কথা, ব্যস্ততা জীবনের একটা অংশ। আশা করছি দ্রুত ব্যস্ততা কেটে যাবে।

ফাগুন মানেই প্রেমের প্রতীক - নতুন করে শুরু
তোমার ছোঁয়ায় শ্রান্তি মেলে , হৃৎকম্প দুরু দুরু
প্রেমের নামে নতুন করে হাতটা ধরো আবার
তুমি যে হও আমার প্রাণের সখা, কোথায় বলো যাবার।

লাইনগুলো সত্যি অনবদ্য ছিলো, খুব সুন্দরভাবে আবেগকে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে পুরো কবিতাটি অসাধারণ লেগেছে। ধন্যবাদ

Sort:  
 5 years ago 

কাল রাতে তোমাদের দাদা বলছিলো। আমি খুব ব্যাস্ত ছিলাম। তাই আর সময় করে পোস্ট করে উঠতে পারিনি।