You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -০৭

in আমার বাংলা ব্লগ • 4 years ago

কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল বল্টু। ভয়ে তার বুক ঢিপঢিপ করছে। এমন সময় দেখে, তার পাশে আরও একজন লোক হাঁটছে। বল্টু স্বস্তির নিশ্বাস ফেলে বলল-
বল্টু : ওহ, ভাই, আপনাকে দেখে কিছুটা সাহস পেলাম। কী যে ভয় করছিল।
লোকটা : কেন? ভয় কিসের?
বল্টু : কিসের আবার? ভূতের! শুনেছি, এখানে খুব ভূতের উপদ্রব!
লোকটা : আরে, নাহ! কে বলেছে? আমার মৃত্যুর পর প্রায় ৩০ বছর ধরে এখানে আছি। কই, একটাকেও তো দেখলাম না!

Sort:  
 4 years ago 

ভুতকে দেখে সাহস পেয়েছে, হি হি ।এটা মজার ছিল ভাইয়া।

আরে, নাহ! কে বলেছে? আমার মৃত্যুর পর প্রায় ৩০ বছর ধরে এখানে আছি।

এই কথা বলার পর ওই লোকের কি অবস্থা হয়েছিল সেটা জানতে চাওয়া আমার অবুঝ মন। হা হা হা...

 4 years ago 

তারপর বল্টুর কি হলো ?জাতি জানতে চায় 😜

 4 years ago 

ওরে বাপ রে তাড়াতাড়ি পালাই।
ভূতের সঙ্গে হাঁটতে আমার ভয় লাগে !!!