You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -১০

in আমার বাংলা ব্লগ3 years ago

বল্টু ভোট দিয়ে পোলিং অফিসারকে জিজ্ঞাসা করল : স্যার আঙ্গুলের এই দাগ কি পানি দিয়ে ধুলে যাবে?

অফিসার: না।
বল্টু: তা হলে স্যার, সাবান দিয়ে ধুলে যাবে?
অফিসার: না।
বল্টু: তাহলে স্যার, কত দিন পরে উঠবে?
অফিসার: (বিরক্ত) এক বছর পর যাবে।
বল্টু: তাহলে আরও একটু দেবেন স্যার?
অফিসার: কেন?
বল্টু: চুলে লাগাব স্যার। আজকাল হেয়ার ডাই গুলো এক সপ্তাহের বেশি থাকে না।

Sort:  
 3 years ago 

হাহা! এই কালি আমারও চাই। চুল পেকে যাচ্ছে।

 3 years ago 

হুম সাদা চুলগুলোতো ঢাকতে হবে নাকি, কেমন জানি বুড়া বুড়া লাগছে হা হা হা।

 3 years ago 

হ্যাঁ আমারো। কেমন বুড়ি বুড়ি লাগছে। 😆

ভালো বুদ্ধি তো। পরের বার ভোট দিতে গিয়ে কিছুটা নিয়ে আসবো।🤣🤣

 3 years ago 

কি বুদ্ধি, টাকা ও বাচলো, সাথে সাথে স্হায়ী চুলের রং হলো।

 3 years ago 

হাহাহা এবার ভোটের সময় ঠিক এই কাজ করতে হবে ৷

 3 years ago 

হি হি,দারুণ মজার ছিল ভাইয়া।

 3 years ago 

চুলে লাগানোর বুদ্ধিটা অনেক বেশি কার্যকরী হবে অবশ্যই। অসাধারণ ছিল কৌতুকটি।

 3 years ago 

ভাগ্যিস নির্বাচনের সময় হাতে সাদা রং লাগায় না। তাহলে তো সবাই মেকআপ ভেবে মুখে লাগিয়ে নিত।

 3 years ago 

হিহি...এই বার ভোট দিতে গেলে আমিও ওই কালি চেয়ে নিয়ে আসবো। সুন্দর পরামর্শ পেলাম বল্টুর কাছ থেকে।

 3 years ago 

আসলেই তো ট্রাই করে দেখা যেতে পারে, হাহাহা চমৎকার ছিল টাকা বাঁচানোর বেশ বড়সড় ধান্দা, চুলের জন্য পার্মানেন্ট রং হয়ে যাবে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 67300.36
ETH 2059.85
USDT 1.00
SBD 0.48