স্বরচিত কবিতাঃ বৈশাখে তুমি

in আমার বাংলা ব্লগ13 hours ago

pexels-books-1835753_1920.jpg

From pixabay


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো আজকে চলে এলাম আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য চলে এলাম। অনেকদিন হলো কবিতা শেয়ার করা হয় না।

আজকের কবিতাটি মূলত প্রিয় মানুষটিকে নিয়েই লেখা। যাকে বৈশাখের সাজে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। তবে প্রেমিক হৃদয়ের আবদার সে যেন ভুলে না যায়!

বৈশাখে তুমি

পহেলা বৈশাখের পড়ন্ত বিকেলে তাকে দেখলাম
পরনে তার লাল শাড়ি,
চোখে সমুদ্রের ঢেউয়ে ভাসা কাজল রেখা,
আর ঠোঁঠে এক মিষ্টি হাসি,
আমি নিদারুণ দৃষ্টিতে তাকিয়ে থাকি,

কি অসম্ভব এক সৃষ্টি তুমি!
তুমি কি জানো বৈশাখ আজ নতুন সাজে সেজেছে,
শুধু তোমাকে দেখেই!
অলিতে গলিতে, ব্যানার ফেস্টুন ছাপা হয়েছে,
শিরোনাম জুড়ে শুধু তোমার নাম!
শুধু তোমারই!

আকাশ আজ সেজেছে রঙধনুর সাতরঙে,
নৌকার মাঝি পেয়েছে তার দিশা!
কিন্তু আমি?
আমি এক পথ হারানো পথিক!

তোমাকে ভালোবেসে লিখে যায় কবিতা!
বৈশাখের বিকেলের রোদ্দুরও বলে গেল,
ভালোবাসি, ভালোবাসি!
তুমি ছবির মতোই যেন সুন্দর!

কাজলকালো চোখের মাঝে,
আমি দেখি না বলা কতো সুর!
অথচ তোমাকে ল্যাপ্টানো কাজলে,
রদপকথার এক অপ্সরী লাগে!

তুমি বরং সবসময় হাসিখুশি থেকো,
মন খারাপের গল্প লিখলে
আমাকে না হয় তোমার সাথে নিও!
তবুও প্রিয়তমা তুমি আমাকে ছেড়ে যেও না!



আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ!

Posted using SteemX