আমার লেখা কিছু অনু কবিতা

in আমার বাংলা ব্লগlast year (edited)




বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম, স্বরচিত অনু কবিতা শেয়ার করার জন্য। ভালো লাগার কিছু অনুভূতিকে কেন্দ্র করে লেখা আমার এই কবিতা। আশা করব আপনাদের আবৃত্তি করতে ভালো লাগবে। চলুন তাহলে আবৃত্তি করি।


1000008002.jpg

photo editing by Infinix mobile app




অনু কবিতা নং-১


সারাদিন চলে যায় ডুবে থাকি ভাবনায়

কত রকম চিন্তা মাথার মধ্যে এসে যায়।

ভাবতে ভাবতে যেন হয়ে উঠি ক্লান্ত
একটু নিদ্রা পেলে হয় কিছু শান্ত।

কত কথা মনে আসে থাকে কত জমা
নিজের ভুলে নিজের কাছে চাই কত ক্ষমা।

দিন যত চলে যায় বৃদ্ধি পায় দায়িত্ব
মনের মধ্যে চিন্তা যেন থাকে অফুরন্ত।



অনু কবিতা নং-২


ভোর হলেই ঘুম ভাঙ্গে, মধুর ধ্বনি শুনে

আজান হলেই পাখিরা করে গুনগুনে।

শালিকের কিচিরমিচির শব্দ কানে আসে
কল্পনাতে মধুর স্মৃতি দুই নয়নে ভাসে।

জেগে ওঠে পাকপাখালি সবুজ বনে বনে
হরেক রকম পাখির শব্দ আনন্দ দেয় মনে।

আমিও উঠি বিছানা ছেড়ে নতুন দিনের আশায়
মানুষেরাও জেগে ওঠে প্রতিটা বাসায় বাসায়।

এইভাবে শুরু হয় নতুন একটি দিনের
জেগে আছে শ্বাস প্রশ্বাস, হয়ে নিদ্রা বিহীন।

সত্যি তো ভাবনার বিষয় আমি এখনো জীবিত
প্রাণ পাখি উড়ে গেলে ঘোষণা হতো মৃত।



অনু কবিতা নং-৩


হাসিখুশি মনটা কখন যেন গম্ভীর হয়ে যায়

দিনে দিনে জীবনটা হয়ে ওঠে বিষন্ন।

দায়িত্বের বোঝা কাঁধে চলে আসে
তখনই মনে হয় আমি মানুষ হয়ে গেছি অন্য।

রাত জেগে মনে করি আগামী দিনের কথা
শত বেদনার আঘাতেও দেখাবো নিরবতা।

কত বোবা কান্না হৃদয়ে আঘাত হানে
বলতে যাবো না কাউকে মনের ব্যাকুলতা।



অনু কবিতা নং-৪


ক্ষুধা পেলে অন্ন খুঁজি পিপাসাতে জল

সবকিছুতেই ভেবে দেখি জীবনটা নিষ্ফল।

জন্মেছি যখন এই ধারায় মরিতে তো হবে
জীবনের স্মৃতি গুলো ধুলায় পড়ে রবে।

তবে কেন এই শরীর নিয়ে এত অহংকার
নিজ কর্মের সকল হিসাব দিতে হবে আমার।





কবিতার সারাংশ


আমার আজকের কবিতা গুলা ছিল জীবন কেন্দ্রিক। দৈনন্দিন জীবন নিয়ে ভাবনা। সকালে আজানের ধ্বনি আর পাখির কলরবে ঘুম ভাঙ্গে। এরপর শুরু হয় দিনের যাত্রা। সারাদিনে কত রকমের চিন্তা চেতনা মনের মধ্যে জেগে ওঠে। এ চিন্তার যেন শেষ নেই। বয়স বৃদ্ধির সাথে সাথে যেন দায়িত্ব বেড়ে ওঠে। কত কারণে মনে আঘাত লাগে, সেগুলো নীরবে সহ্য করতে হয়। আমরা ক্ষুধা পেলে খাবার খাই, টিকে থাকি সুন্দর এই দুনিয়ায়। অহংকার করি অর্থ শর্ত নিজের রূপ যৌবন নিয়ে। কিন্তু দিনশেষে ভেবে দেখা যায় জীবনটা একপ্রকার বৃথা। জন্মেছি একদিন মরতে হবে। এর মাঝে নিজের কর্মের হিসাব দেওয়া লাগবে স্রষ্টার কাছে। আর এটাই মানুষের জীবন।


বিশেষ বিশেষ তথ্য


ফটোগ্রাফিখেলাধুলার স্থান
ফটোগ্রাফি ডিভাইসInfinix mobile
আমার ঠিকানাগাংনী-মেহেরপুর
বর্তমান অবস্থানঢাকা সাভার
ফটোগ্রাফার@helal-uddin
ধর্মইসলাম
দেশবাংলাদেশ



7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif



আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী।


IMG-20241121-WA0015.jpg




2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Sort:  
 last year 

আপনি দেখছি অনেক সুন্দর করে অনু কবিতা লিখেছেন। যেটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার লাইন গুলো অনেক সুন্দর সাজিয়ে লিখেছেন ধন্যবাদ ভাইয়া ।শুভকামনা রইল

 last year 

দোয়া করবেন যেন আরো ভালো লিখতে পারি।

 last year 

ভাইয়া আপনার স্বরচিত কিছু অণুকবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। ছন্দে ছন্দে কবিতার লাইনগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ভাইয়া আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপনাদের জন্যই কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছি।

 last year 

আমার আজকের টাস্ক

1000008012.jpg

1000008010.jpg

1000008008.jpg

 last year 

আপনার অনুকবিতাগুলো পড়ে সত্যিই মুগ্ধ হলাম! শব্দের গভীরতা আর ছন্দের সৌন্দর্য একসাথে এমন সুন্দরভাবে প্রকাশ পায় খুব কম লেখায়। প্রতিটি লাইনই হৃদয়ে দাগ কেটে যায়। এমন সুন্দর কবিতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো অনেক সুন্দর সুন্দর অনু কবিতা দেখতে পাবো।

 last year 

উৎসাহ পেলে আরো সুন্দর হবে আপু।

এ ধরনের অনু কবিতা গুলো পড়তে আমার এখন খুব ভালো লাগে। আপনি চমৎকার কবিতাগুলো লিখেছেন। প্রতিটি কবিতা একদম বাস্তবতা কে নির্দেশ করে। আসলেই তো আমাদের মৃত্যু অবধারিত তাহলে কেন মানুষ এত অহংকার করে। জন্মেছি যখন আমাদের মরতে হবে এটাই স্বাভাবিক। অনেক শিক্ষণীয় কবিতা লিখেছেন। আপনার কবিতার মাধ্যমে অনেকেই উপকৃত হবে আশা করি।

 last year 

দোয়া করবেন যেন আরো ভালো লিখতে পারি।

 last year 

ছোট ছোট মনের অনুভূতি অনু কবিতার মধ্যে প্রকাশ করা যায়। আজকে আপনি খুব চমৎকার চারটি ছোট ছোট অনু কবিতা লিখেছেন। তবে আপনার অনু কবিতার ভাষা অসাধারণ। এই ধরনের অনু কবিতা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়। খুব চমৎকার ভাষা দিয়ে ভিন্ন ভিন্ন রকমের অনু কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year 

এটা আপনি ঠিক বলেছেন ভাইয়া।

 last year 

অনু কবিতাগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। আপনি সুন্দরভাবে অনু কবিতা লিখেছেন। যেটি পড়ে অনেক ভালো লাগলো। লাইনগুলো অনেক গুছিয়ে লিখেছেন ধন্যবাদ শুভকামনা রইল ।

 last year 

খুব সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপনি৷ আর আজকের আপনার অনু কবিতাগুলো অনেক সুন্দর হয়েছে৷ পূর্ববর্তী সময়েও আপনার অনু কবিতাগুলো আমি পড়ে আসছি৷ আজকেও এই অসাধারণ কবিতা পড়ে খুব ভালো লাগলো৷ অনু কবিতার লাইন ছন্দে ছন্দে খুব সুন্দর ভাবে মিল রেখে আমাদের মাঝে শেয়ার করেছেন৷

 last year 

দিন যত চলে যায় বৃদ্ধি পায় দায়িত্ব
মনের মধ্যে চিন্তা যেন থাকে অফুরন্ত।

আসলেই ভাই দিন যতই অতিবাহিত হয়ে যায়,আমাদের কাঁধে ততই দায়িত্ব এসে পড়ে। আপনি কিন্তু বেশ ভালোই অণু কবিতা লিখতে পারেন। এর আগেও আপনার কবিতা এবং অণু কবিতা পড়েছিলাম। যাইহোক এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।