You are viewing a single comment's thread from:

RE: রিসেপশনে কাটানো কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা আমার কাছে আপনার এই পোস্ট খুব ভালো লেগেছে। কারণ এটার মাধ্যমে বন্ধুর রিসিপশনে কাটানো মুহূর্ত শেয়ার করেছেন। আসলে মাঝে মাঝে ব্যস্ততার কারণে অনুষ্ঠানগুলো মিস হয়ে যায়। আর তেমনি আপনার বন্ধুর বিয়ের অনুষ্ঠানটা মিস করেছিলেন। বিয়ের অনুষ্ঠানের না যেতে পারলে কি হয়েছে রিসিপশনে তো গিয়েছিলেন দেখে ভালো লাগলো। আর সাথে ব্লক্স দাদা এবং বৌদি গিয়েছিল জেনে তো আরো বেশি ভালো লেগেছে দাদা। আর আপনাদের সাথে আপনার আরও একজন ছোট ভাই ছিল। সবাই মিলে গিফট দিয়েছিলেন আর কিছু সুন্দর মুহূর্ত কাটানোর পরে হালকা খাওয়া-দাওয়া করেছিলেন, খাবার মনে হয় বেশ ভালো ছিল। রিসিপশনে গেলে কিন্তু মজার মজার খাবার খাওয়া যায়। নব বধূ এবং বরকে খুবই সুন্দর লাগতেছে। জিম করতে গিয়ে আপনাদের দেখা হয়েছিল। সেখান থেকে আস্তে আস্তে পরিচয় থেকে বন্ধুর মত হয়ে গিয়েছিল। আসলে এই জীবনে অনেক মানুষ রয়েছে যাদের সাথে একটু পরিচয় হলে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। চিকেন বিরিয়ানি টেস্ট না করলেও মাটনটা টেস্ট করেছিলেন জেনে ভালো লাগলো। মাটন এবং ফিস কাটলেট আপনার কাছে খেতে বেশি ভালো লেগেছে শুনে ভালো লেগেছে। বেশ জমিয়ে খাওয়া দাওয়া করেছিলেন মনে হয় বন্ধুর রিসিপশনে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.042
BTC 64727.59
ETH 1862.11
USDT 1.00
SBD 0.38