You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: কারাগার (সিজন ১: পর্ব ৪ )

in আমার বাংলা ব্লগ2 years ago

অপেক্ষায় ছিলাম কবে কারাগার মুভির পরের পর্ব প্রকাশ করবেন। অবশেষে চার নাম্বার পর্বও পড়ে ফেললাম। এই পর্বেও ২৫০ বছর রহস্যের উদঘাটন হচ্ছে না। এমনকি নতুন করে আরো রহস্য যোগ হচ্ছে। একজন লোক এতবছর কিভাবে ফ্রান্সের জেলে আবার আন্দামানের দ্বীপের জেলে থাকতে পারে। শেষে এখন এই জেলে ভিতরে কিভাবে আসলো সেটাও কেউ জানে না। এখন মাহিয়া যা বলেছে সেটাও সঠিক হচ্ছে। তাকে দ্বিতীয় বার আবার আনা হচ্ছে, অদ্ভুত একজন লোক, কথা বলতে পারে না,শুনেও না,আবার ফার্সি ভাষায় লিখে,হা হা হা। আবার জেলেও অন্য কয়েদিরা তাকে নিয়ে আরেক তামশা শুরু করেছে। কেউ তাকে মাজারের বাবা দাবি করে,কেউ বা মান্নত করে,কেউ আবার আশা পুরন করার আকুতি করে। তাকে নিয়ে কি এক অবস্থা শুরু হয়েছে। আমি নিজেও বুঝতেছি না,আসলে এই মুভির পরিচালক কিভাবে মুভিটা সাজিয়েছে। এত রহস্য কিভাবে উদঘাটন হবে। দেখা যাক পরের পর্বে কিছু পাওয়া যায় কি না। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.045
BTC 63375.12
ETH 1831.92
USDT 1.00
SBD 0.50