You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: কারাগার ( সিজন ১: পর্ব ৬ )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা এই পর্বের নামটা অনেক কঠিন "স্পিরিট & ঘোস্টস"। যার অর্থ বুঝা আমার পক্ষে অসম্ভব। কারন আমার ছোট নলেজে এত গভীরের অর্থ ঢুকে না। তবে এই পর্বে আশানোরুপ কোন তথ্য পেলাম না। রহস্যটা রহস্য হয়েই রয়ে গেলো। তবে এই পর্বে একটি বিষয় বুঝা গেছে যে মোস্তাক দুইটা সমস্যায় পড়েছে। এক হলো অদ্ভুত কয়েদিকে নিয়ে আর দ্বিতীয় হলো তার ছেলেকে নিয়ে। সে না পারছে চঞ্চল চৌধুরীকে মারতে আবার না পারছে তাকে ছাড়তে। আবার অন্য দিকে ছেলেকে ছাড়াতে পাড়ছে না। বরং ছেলে আবার তার বাবার পক্ষ হয়ে অন্য কয়েদিদের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে। মোস্তাকের এখন রাতের ঘুম হারাম হয়ে গেছে। মন্ত্রনালয়ের নির্দেশ কিভাবে পালন করবে,মোস্তাক সেই উপায় খুঁজতেছে। মাহিয়াকে দিয়েও কোন তথ্য বের করা যাচ্ছে না। সেও কি করবে। সে তার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। এখন পরের পর্বে কোন তথ্য পায় কি না সেটার জন্য অপেক্ষা করতে হবে। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.046
BTC 63551.42
ETH 1836.33
USDT 1.00
SBD 0.44