You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩১

in আমার বাংলা ব্লগ2 years ago

টোল পড়া সেই গালের পাশে আমার সুখের হাট
তোমায় আমি বৃষ্টি ভাবি, জল ভরা পথ ঘাট
ভালোবাসার নীল শহরে তুমিই রাণী সেজে
স্বপ্ন জুড়ে রোজ রাতে তাই আমায় সাজাবে যে।

তোমার হাসি চাইব শুধু নদীর রূপে ভেবে
আমার বুকে ফুল বাছতে তুমিও নজর দেবে
স্পর্শটুকু রঙিন কেবল দুই পাড়ে নির্ভর
তোমার জন্য অপেক্ষাটাই দুকূল ভাঙা ঝড়।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 68683.75
ETH 2134.93
USDT 1.00
SBD 0.50