You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৭৮

in আমার বাংলা ব্লগ • 2 years ago

জীবন অনেক সুখের পরে
দুঃখ বয়ে আনে।
জীবন একা রাত্রি ঘনায়
আমার মুখপানে।

চোখের জলে দিন গেছে সব
রাত ফুরানোর দায়
জীবন শুধু মাপতে গেলে
পিছন ফিরে চায়।

যখন মোরা সুখ বুনেছি
আবার দুঃখ ভুলে
কেউ এসে রোজ হাত পেতেছে
আমার চোখের জলে।