You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৫৫

in আমার বাংলা ব্লগ • 10 months ago

সময়ের সাথে বদলে যায় পথচলা
হাসি কান্নায় গড়ে ওঠে নতুন আলোছায়া
স্বপ্নগুলোও পায় নতুন পরিচয়
মানুষের মনে জাগে অন্য রঙের আবেশ।
সময়ের সাথে পাল্টে যায় চাওয়া পাওয়া
অনুভূতির ডানায় ভর করে নতুন দিশা পাওয়া
যা ছিল একদিন খুব কাছের
আজ তা থাকে দূরের কোনো স্মৃতির ভাঁজে।