You are viewing a single comment's thread from:

RE: এই প্লাটফর্মে যুক্ত হওয়ার গল্প

in আমার বাংলা ব্লগ2 years ago

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। করোনাকালীন সময়ে ঘরে বসে থেকেই আপনি অনলাইন থেকেই পুরনো ল্যাপটপ দিয়ে সার্চ করেই স্টিমেট সাইটের সন্ধান পেয়েছিলেন জেনে বেশ ভালো লাগলো। নিজে একাউন্ট খুলে কাজ শুরু করেছিলেন প্রথম পোস্টে এক ডলারের ভোট পেয়েছিলেন আপনি বেশ খুশি হয়েছিলেন। পরবর্তীতে আপনি বিভিন্ন কমিউনিটিতে কাজ করা শুরু করেন। এক সময় আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্ধান পেয়ে এখানেও কাজ করা শুরু করেছেন। কিন্তু অন্য কমিউনিটি থেকে আপনাকে বলা হয়েছিল আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করলে অন্য কমিউনিটিতে কাজ করতে পারবেন না এটা আপনার কাছে বেশ খারাপ লেগেছিল, তবে সবকিছু ছেড়ে দিয়ে আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটি বেছে নিয়েছেন জেনে সবথেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।