You are viewing a single comment's thread from:

RE: নারিকেলের ফোঁপরা আমার খুবই প্রিয় একটা খাবার

আরে বাপরে, নারিকেলের ফোপড়া দিয়ে এতসব রেসিপি তৈরি করা যায় তা তো আগে জানতাম না দাদা। আপনার দাদী ও মা মিলে এই ফোঁপড়া দিয়ে ভীষণ সুস্বাদু রেসিপি গুলো তৈরি করত তা জেনে খুব ভালো লাগলো। নারিকেলের ফোঁপড়া খেতে আমার কাছেও খুবই ভালো লাগে। ছোটবেলায় যখন আমার বাবা নারিকেলের ছোবড়া ছাড়ানোর জন্য অনেকগুলো নারিকেল নিয়ে বসতো, তখন আমরাও ভাই-বোনেরা অধির আগ্রহ নিয়ে বসে থাকতাম, কোন নারিকেলটাতে ফোপরা পাওয়া যাবে। আর যখন নারিকেলে ফোঁপড়া পাওয়া যেত, তখন আমরা সকলেই খুব কাড়াকাড়ি করে তা খেয়ে নিতাম। পুরনো দিনের কথা মনে করিয়ে দিলেন দাদা। অনেক অনেক ধন্যবাদ, মজার এই খাবারটির কথা মনে করিয়ে দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 66749.46
ETH 2062.67
USDT 1.00
SBD 0.50