কবিতা পোস্ট- স্বরচিত কবিতা- "প্রতিবাদী কন্ঠস্বর''

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।


image.png

আজকাল সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে যে অন্যায় আর অন্যায় মনে হয় না। টাকা পয়সা দিয়ে যেমন করেই হোক না কেন মানুষ এখন অন্যায় কে ন্যায় বলে প্রতিষ্ঠা করতে চায়। মানুষ হাজারটা অন্যায় করেও হারাম খেয়েও নিজেকে অন্যায়কারী মনে করে না। হারাম আর হালাল এর কোন তোয়াক্কা করে না। আবার এমন হাজার অন্যায় দেখেও অন্যায়কারীরা সবাই এক হয়ে যায়। ঘুষ বানিজ্য করে সবাই এমন করে অন্যায় কে ভোগ দখল করে যে তারাই হলো পৃথিবীর রাজা। আর এসব অন্যায় দেখেও এর কোন বিচার হয় না এমন দেশে। এমন কি কিছু প্রতিবাদী কন্ঠস্বর থাকলেও এমন অন্যায়ের কোন প্রতিবাদ করতে পারে না। কারন আজকাল আবার প্রতিবাদী কন্ঠস্বরগুলো খুব সহজেই বিপদে পড়ে যায়। কিন্তু আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা কিনা অন্যায়ের সাথে আপোষ করে চলতে পারে না। আবার অন্যায় কে প্রশয়ও দেয় না। কিন্তু তাদের বেচেঁ থাকাটাই বেশ দায়। আর এমন একটি বিষয় নিয়েই আমার আজকের কবিতা। আশা করি আমার আজকের কবিতা আপনাদের কাছেও ভালো লাগবে।

স্ব-রচিত কবিতা
" প্রতিবাদী কন্ঠস্বর "

লেখা- মাকসুদা কাউসার

প্রতিবাদী কন্ঠ নিয়ে
বেচেঁ থাকা দায়
প্রতিবাদী হতে গেলে
জীবন চলে যায়।।

সত্য পথে চলতে গেলে
সত্য কথা বলতে গেলে
বন্ধুরা সব মন্দ বলে
সবাই আবার পাগল ভাবে।।

বর্তমানে যেমন সমাজ
অন্যায়কারী সবাই সবার
অন্যায় করে পয়সা কামায়
সত্য মিথ্যার ধারে না যায়।।

এমন অনেক অন্যায় দেখে
চুপ করে ভাই কেমনে থাকে
বুকের মাঝে হাজার ব্যাথা
প্রতিবাদের নেই কো ভাষা।।

অন্যায়কারী সাথে সাথে
অনেকেই মোদদ করে
বেতন ভাতা যাহাই বলি
অন্যায় করে কামায় সবই।।

অনেক ভেবে আমি মরি
যে দেশে ভাই এমন মানুষ
কেমন করে সেথায় থাকি
কেমন করে মনের মাঝে
লুকিয়ে থাকা কষ্ট ভুলি?

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ক্যামেরাVivo y22s
পোস্ট তৈরি@maksudakawsar
লোকেশনবাংলাদেশ

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️