You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৮৮

in আমার বাংলা ব্লগ • 2 years ago

জোসনা রাতের আলো মিলায় অন্ধকারে,
হৃদয়ের কোণে বাজে একাকীত্বের সুর।
মুখোশের আড়ালে লুকানো সত্য কথা,
কলঙ্কের ছায়ায় হারিয়ে যায় ভোর।

নিঝুম রাতে বুকে জ্বলে উঠে আশা,
অমাবস্যার কালোতে ঢেকে দেয় যে আলো।
তবুও হৃদয় খুঁজে বেড়াই সেই উষ্ণতা,
যে উষ্ণতা তুমি দিয়েছিলে গল্পের ছলে।