আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার পরিচয় - 10/09/2021 || by @mdaminulislam ||10% Beneficiary To @shy-fox ||
হ্যালো সকল "আমার বাংলা ব্লগ কমিউনিটির উদ্যোক্তাগণ ও সদস্যগণ বন্ধুরা সবাই কেমন আছেন।আশা করি সবাই অনেক ভাল আছেন।আজ শুক্রবার ১০ ই সেপ্টেম্বর ২০২১। আশা করি সকলের দুর্দান্ত দিন কাটতেছে এবং আমিও মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় ভালো আছি।আজ আমি "আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হতে যাচ্ছি, তাই আমি আমার পরিচিত মূলক একটি পোস্ট করলাম।
আমি এই কমিউনিটির বিভিন্ন পোষ্টের মাধ্যমে কমিউনিটির নিয়মকানুন দেখেছি। আমার খুবই ভালো লেগেছে যে এখানে আমার মাতৃভাষা বাংলাতে নিজের অনুভূতিগুলো শেয়ার করতে পারবো।তাই আপনাদের সাথে যুক্ত হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত বোধ করতেছি।নিজের মাতৃভাষায় অনুভূতি শেয়ার করা লেখালেখি করা সত্যিই আনন্দের।তাই আমি এই কমিউনিটি তৈরীর উদ্যোক্তাদের বিশেষ ভাবে ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ একটি কমিউনিটি চালু করার জন্য।
আমার পরিচয়
বন্ধুরা আমি মোঃ আমিনুল ইসলাম আমিন।আমার ডাকনাম হচ্ছে আমিন।জন্মগতভাবে বাংলাদেশী বাঙ্গালী।আমি বাংলাদেশের টাঙ্গাইল জেলায় বাস করি।টাঙ্গাইল বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তর জেলা।টাঙ্গাইল শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিনে আমাদের গ্রামের বাড়ি রয়েছে।আমাদের গ্রামের নাম হচ্ছে গড়াশিন।গ্রামটি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত।তবে বর্তমানে গ্রামের বাড়িতে খুব বেশি থাকা হয়না।বর্তমানে আমি পরিবারসহ টাঙ্গাইল শহরে ভাড়া বাসায় থাকি।তবে সপ্তাহে একবার গ্রামের বাড়িতে বেড়াতে যাই।আমি পরিবারের একমাত্র ছেলে এবং আমার মা-বাবা ও একটি বোন রয়েছে।আমার বাবা বর্তমানে টাঙ্গাইল জজ কোর্টের আইনজীবী সহকারী এবং আমি টাঙ্গাইল শহরে ছোটখাটো একটা চাকুরি করি।
আমার লেখাপড়ার বিষয়ে কিছু কথা
আমি বর্তমানে গ্রাজুয়েট।আমি টাঙ্গাইল শহরে থেকেই এসএসসি, এইচএসসি ও ডিগ্রী পাশ করেছি।আমি ২০১০ সনে এসএসসি এবং ২০১৩ সনে এইচএসসি আর ২০১৮ সনে ডিগ্রী কমপ্লিট করেছি।ডিগ্রী সম্পন্ন হওয়ার পর আর লেখাপড়া করা হয়ে ওঠেনি, বর্তমানে ছোটখাটো একটি চাকুরি নিয়ে আছি।
স্টিমিটে আমি
আমি ২০১৮ সনের মার্চ মাসে স্টিমিট এ যুক্ত হয়েছিলাম তখন থেকেই এখানে আমি লেখালেখি করেছি এবং বিভিন্ন বিষয় শেয়ার করেছি।তবে মাঝখানে কিছুদিন তেমন লেখালেখি করি নাই।তবে এখানে "আমার বাংলা ব্লগ কমিউনিটি দেখে কমিউনিটিতে আমি বাংলাতে লেখালেখি করার ও নিজের অনুভূতি গুলো শেয়ার করার আগ্রহ হয়ে উঠি।তাই এখানে আজকে আপনাদের মাঝে আমার পরিচয় তুলে ধরলাম।
আমি নিজেকে প্রকৃতি প্রেমিক হিসেবে উপস্থাপন করতে ভালোবাসি।কারণ প্রকৃতি সুন্দর না থাকলে আমরা সুন্দর থাকতে পারবো না।ভ্রমণ করতে এবং সুন্দর প্রকৃতি উপভোগ করতে ভালোবাসি।এছাড়া ভালো লাগে ফটোগ্রাফি করতে এবং লেখার মাধ্যমে অনুভূতি প্রকাশ করতে।
তো বন্ধুরা এই ছিল আমার পরিচয় পর্ব।আশা করি আপনারা এই লেখাগুলো পড়ে আমার সম্পর্কে মোটামুটি জানতে পেরেছেন।আমি এই কমিউনিটিতে নিজের মাতৃভাষায় লেখালেখি করতে চাই, নিজের অনুভূতি গুলো শেয়ার করতে চাই, বাস্তব জীবনের অভিজ্ঞতা গুলো শেয়ার করতে চাই।আশা করি এই চলার পথে আপনাদের সমর্থন পাবো।ভাল থাকুন সবাই, সুস্থ থাকুন।দেখা হবে আবার অন্য কোন ব্লগ নিয়ে।










আমাদের কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। চেষ্টা করুন আমাদের ডিসকর্ড কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
অনেক ধন্যবাদ।অবশ্যই আমি ডিসকর্ড চ্যানেলে যুক্ত হবো।
"আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম, আশা করবো আপনি কমিউনিটির সকল নিয়ম-কানুন মেনে পোষ্ট করবেন। এবং ডিসকোর্ড এর সাথে যুক্ত থাকবেন,শুভকামনা আপনারা জন্য
ইনশাল্লাহ আমি অবশ্যই কমিউনিটির সকল নিয়ম-কানুন মেনে পোষ্ট করবো।ধন্যবাদ আপনাকে।
আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম জানাচ্ছি। আমার বাংলা ব্লগ কমিউনিটি নিজস্ব কিছু নিয়ম-কানুন রয়েছে। আশা করি সেগুলো আপনি মেনে চলবেন এবং আমাদের কমিউনিটি তে কিছু পিন করা পোস্ট আছে যেগুলো দেখলে আপনি আমাদের কমিউনিটি আপডেট ধারণা পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে।
অবশ্যই কমিউনিটির নিয়ম কানুন ফলো করবো।অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর সাজেশন দেওয়ার জন্য।
Wow আমি কিন্তু খুবই আনন্দিত।আপনার পোস্টটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।আমি আনন্দিত কি জন্য বলতে পারেন?কারণ হলো আপনার এই লেখা টুকু।
আমিও টাঙ্গাইল সদরের একজন ব্যাক্তি।খুব ভালো লাগলো নিজের জেলার একজন লোক বাংলা ব্লগে পেয়ে ।
অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।
ভালো লাগলো আপনার কমেন্ট টি পড়ে।আপনি আমার জেলার লোক।টাংগাইল কোথায় আপনার বাসা।