You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩২৮

আমি নীরবতায় ডুবে যাই
অশ্রুর শব্দ চাপা দিতে,
আমি শূন্যতায় হারিয়ে যাই
বুকের আর্তনাদ আড়াল করতে।

আমি চাঁদের আড়াল দেখি
অন্ধকারের কাছে সান্ত্বনা পেতে,
আমি ভাঙা স্বপ্ন বুনি
অন্তরের বেদনা ভুলে থাকতে।

আমি হাওয়ার সাথে মিশি
মনের কান্না লুকোতে,
আমি নিস্তব্ধতার পথে হাঁটি
অভিমানকে দূরে সরাতে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.076
BTC 71415.09
ETH 2197.99
USDT 1.00
SBD 0.51