You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪৩

in আমার বাংলা ব্লগ • 2 years ago

শব্দেরা আজকাল অর্থহীন মনে হয়
মনের কথা বলার কেউ যেন আর নেই,
দূরত্বগুলো বেড়ে চলেছে প্রতিদিন
অদৃশ্য এক দেয়াল আমাদের ঘিরে রয়েছে।

প্রতীক্ষা করি যদি কেউ খোঁজ নেয়
একটি কথাতেই হয়তো সব বদলে যায়,
তবুও নীরবতার ভারে চাপা পড়ে থাকি
কারো স্পর্শে মন খুলে আর কথা বলা হয় না।

Sort:  
 2 years ago 

সত্যি ভাইয়া সময়ের সাথে সাথে সবকিছুই অর্থহীন হয়ে যায়। মনে হয় যেন অদৃশ্য চার দেয়াল নিজেকে ঘিরে রেখেছে। আর সেই চার দেয়ালের মাঝে চাপা পড়ে বড্ড অসহায় লাগে। দারুণ লিখেছেন ভাইয়া।