ভিডিওগ্রাফি পোস্ট || সূর্যাস্তের আগ মুহূর্তে ধারণকৃত চমৎকার ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। সেই প্রেক্ষাপটে আজকে আবারও ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকের ভিডিওগ্রাফি পোস্ট দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই প্রতিনিয়ত। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা কোনো সুন্দর কিছু চোখে পড়লে ফটোগ্রাফি করি সচরাচর। তবে অনেক সময় ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না। তাই মাঝেমধ্যে ভিডিওগ্রাফি করার প্রয়োজন হয়।



20250205_170655.jpg



এই ভিডিওগ্রাফিটা আমি সূর্যাস্তের আগ মুহূর্তে ক্যাপচার করেছিলাম। আমরা সন্ধ্যার আগে নৌকা দিয়ে যখন শীতলক্ষ্যা নদীতে ঘুরছিলাম,তখন সূর্যটা দেখতে খুবই সুন্দর লাগছিল। অর্থাৎ সূর্যাস্তের আগ মুহূর্তে সূর্য যখন রক্তিম রং ধারণ করে, তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এমনিতে বিকেলে নদীর পাড়ে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। তাছাড়া বিকেলে নৌকা দিয়ে নদীতে ঘুরতে আরও বেশি ভালো লাগে। তাই আমরা নৌকা রিজার্ভ করে কিছুক্ষণ ঘুরে, তারপর নদীর ওপারে চলে গিয়েছিলাম। ইচ্ছে ছিলো আরও কিছুক্ষণ নৌকা দিয়ে ঘুরবো, কিন্তু নদীর পানি থেকে দুর্গন্ধ বের হচ্ছিলো বিধায়, বেশিক্ষণ ঘুরতে ইচ্ছে করলো না। তবে নদীর পানিতে যখন সূর্যের আলো দেখা যাচ্ছিলো,তখন বেশ ভালো লাগছিলো দেখতে। তাছাড়া অনেক মানুষ ট্রলার এবং ফেরি দিয়ে নদী পার হচ্ছিলো। সবমিলিয়ে সেখানকার পরিবেশটা দারুণ লেগেছিল আমার কাছে।


20250205_170644.jpg


ভিডিওগ্রাফির পাশাপাশি কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। কারণ আপনাদের সাথে যেকোনো কিছু শেয়ার করতে পারলে ভালো লাগা দ্বিগুণ হয়ে যায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দী করা আমার এক ধরনের শখ বলা যায়। সবমিলিয়ে সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। আশেপাশে কিছুটা সাউন্ড ছিলো বলে, আমি ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল সাউন্ড দূর করে মিউজিক অ্যাড করে দিয়েছি। নয়তো আপনারা হয়তোবা বিরক্ত বোধ করতেন আশেপাশের শব্দের কারণে। যাইহোক ভিডিওগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।


20250205_170703.jpg



👇ভিডিওগ্রাফির লিংক👇


ভিডিওগ্রাফিটা ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিওগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ৭.২.২০২৫
লোকেশনw3w

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 

ডেইলি টাস্ক প্রুফ:

IMG-20250207-WA0001.jpg

 last year 
 last year 

বর্তমান সময়ে আমরা আমাদের প্রাকৃতিক সম্পদ গুলোকে আস্তে আস্তে নষ্ট করে ফেলছি। নদীর পানি থেকে দুর্গন্ধ বের হচ্ছে এটা শুনে খারাপ লাগলো। এরকম হলে নৌকায় করে ঘুরতে ইচ্ছে করে না। ভালো লাগলো আপনার আজকের ভিডিওগ্রাফি টা দেখে। সূর্যাস্তের মুহূর্তটা খুব সুন্দরভাবে ক্যাপচার করেছেন। পুরা ভিডিওগ্রাফি টা দেখে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া ভিডিওগ্রাফি টা শেয়ার করার জন্য।

 last year 

শীতলক্ষ্যা এবং বুড়িগঙ্গা নদীর পানির অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছে। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আসলে এখন পর্যন্ত কোন দিন শীতলক্ষ্যা নদীতে ঘুরতে যাওয়া হয়নি। তবে, সোসিয়াল মিডিয়ার মধ্যে ভিডিও দেখেছিলাম। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সূর্যাস্তের আগ মুহূর্তে শীতলক্ষ্যা নদীতে ধারণকৃত চমৎকার ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ভিডিও ক্লিপ এর মাধ্যমে শীতলক্ষ্যা নদীর সৌন্দর্য দেখতে পারলাম।

 last year 

আপনি সোশ্যাল মিডিয়ায় শীতলক্ষ্যা নদীর ভিডিও দেখেছিলেন,জেনে খুব ভালো লাগলো ভাই। এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

সূর্যাস্তের আগ মুহূর্তে ধারণকৃত চমৎকার ভিডিওগ্রাফি শেয়ার করেছেন।এর আগে আমি কখনও এতো সুন্দর ভিডিওগ্ৰাফি দেখিনি। আপনি অনেক সুন্দর করে সূর্যাস্তের ভিডিও করেছেন। সূর্যোদয়ের এবং সূর্যাস্তের ফটোগ্রাফি দেখার সুযোগ হয়েছে কিন্তু কখনো ভিডিও দেখা হয়নি। আজকে আপনার মাধ্যমে ভিডিও দেখার ও সুযোগ হলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

চেষ্টা করেছি ভিডিওগ্রাফিটা দারুণভাবে ক্যাপচার করতে। এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

অনেকদিন পর নৌকার মাঝে নদীর পানির অপরূপ সৌন্দর্য দেখতে পেলাম। সূর্যাস্তের আগ মুহূর্তে ধারণকৃত ভিডিওগ্রাফি দেখে চোখ জুড়িয়ে গেল। শীতলক্ষ্যা নদীতে ছোট ছোট নৌকার প্রাকৃতিক সৌন্দর্য চমৎকার ভাবে ক্যাপচার করেছেন। ধন্যবাদ ভাই ভিডিওটি আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

 last year 

আসলে এমন মন্তব্য পেলে কাজের গতি অনেকটা বেড়ে যায়। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

সূর্যাস্তের মুহূর্ত উপভোগ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে নদী বা সমুদ্রের মাঝে সূর্যাস্তের মুহূর্ত গুলো দুর্দান্ত হয়ে থাকে। শীতলক্ষ্যা নদীর তীরে ঘুরতে গিয়ে খুবই সুন্দর সূর্যাস্তের মুহূর্ত উপভোগ করেছেন এবং ভিডিওগ্রাফিও করে নিয়েছেন। আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে সুন্দর সূর্যাস্তের মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

নদীর পাড়ে এবং সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সূর্যাস্তের মুহূর্ত দেখতে আসলেই খুব ভালো লাগে। সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

ভাইয়া আপনি সব সময় চমৎকার ভিডিওগ্রাফি করেন। আজকে আপনি চমৎকার একটি ভিডিওগ্রাফি করেছেন।শীতলক্ষ্যা নদীতে পার হওয়ার সময় সূর্য অস্ত যাওয়ার আগ মহত্বের চমৎকার ভিডিওগ্রাফি করেছেন। তবে ভিডিওগ্রাফি করতে হলে ধৈর্য ধরে করতে হয়। ধৈর্য ধরে সূর্যাস্তের যাওয়ার আগ মুহূর্তের চমৎকার ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আপনারা সবসময় অনুপ্রাণিত করেন বলেই সবকিছু সম্ভব হচ্ছে ভাই। ভিডিওগ্রাফিটা দেখে গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ খুবই সুন্দর ভাই। চমৎকার প্রাকৃতিক দৃশ্য। ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল। এবং এইরকম নদী ও সূর্যাস্ত একই একসঙ্গে একই ফ্রেমে। সত্যি দারুণ বলতেই হয়। চমৎকার করেছেন আপনি ফটোগ্রাফি টা ভাই। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

বেশ ভালো লাগলো এতো সুন্দর মন্তব্য পেয়ে। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

সূর্যাস্তের আগ মুহূর্তে ধারণকৃত চমৎকার ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর ভিডিওগ্রাফি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আপনার ধারণ করা ভিডিওগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। ভিডিওগ্রাফির সাথে অনেক সুন্দর করে বর্ণনা লিখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

সবসময়ই চেষ্টা করি সুন্দর সুন্দর ভিডিওগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।